মালদা জেলার সিংঙ্গাতলা এলাকা থেকে বছর ২৪ এর এক যুবককে ফার্মাসিস্টের জাল সার্টিফিকেট সমেত গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে, ধৃতের নাম জয়দেব দাস। বাড়ি হাওড়া জেলার বড়গাছিয়া দাস পাড়া এলাকায়। বুধবার ওই যুবক মালদায় আসে সিংঙ্গাতলা এলাকায় কোন একটি দোকানে ফার্মাসিস্টের কাজে নিযুক্ত হতে। কিন্তু তার সার্টিফিকেট দেখতেই দোকানদারের সন্দেহ হয়। তারপরে ওই দোকানদার ড্রাগ কন্ট্রোল অফিসে খবর দেয়। ড্রাগ কন্ট্রোল অফিস যুবকের ওই সার্টিফিকেট দেখে ভুয়ো বলে দাবি করলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, বুধবার মালদা জেলা ড্রাগ কন্ট্রোল অফিস থেকে ওই থানায় একটি অভিযোগ আসে। সেই অভিযোগের জাল সার্টিফিকেট সহ জয়দেব দাস কে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই যুবককে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…