কলকাতা: পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের ছায়া বাগুইআটিতে। শহরের বুকে ফের গাড়িতে তুলে যৌন হেনস্তার মত ঘটনা ঘটল। ২২ ডিসেম্বর বাগুইহাটি এলাকায় একটি মেয়েকে গাড়িতে তুলে যৌন হয়রানির অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। মহিলা নিজেই বাগুইআটি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই মর্মে দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। ধর্ষণের ঘটনা নিশ্চিত করতে মহিলার মেডিকেল পরীক্ষা করা হবে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সুরজিৎ দে মহিলার পূর্বপরিচিত। ২২ ডিসেম্বর ওই মহিলাকে ডেকে পাঠান সুরজিৎ। তিনি তার বন্ধুর জন্য মহিলার কাছ থেকে টাকা দাবি করে। এই অছিলায় মেয়েটির বাড়িতেও যান তিনি। সুরজিৎ জানান তাঁর বন্ধু হাসপাতালে এবং গাড়িতেও ওঠেন দু’জন। পরিচিত বলে মহিলা সন্দেহ করেননি এমনটাই থানায় জানান।
এরপর সুরজিৎ কেষ্টোপুরের দিকে গাড়ি ঘুরিয়ে নেন এবং গাড়িতেই শ্লীলতাহানির চেষ্টা করেন। সুরজিৎ যখন গাড়ীর ভেতরে মহিলাটিকে জোর করে যৌন হয়রানির চেষ্টা চালান অপরজনও সেখানেই ছিলেন। এরপর বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সুরজিৎ দে এবং তার সহযোগী বিশু চৈবাল দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…