নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ইতিমধ্যে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মহারাষ্ট্রে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্রিটেন ও রাশিয়ায় চলতি সপ্তাহ থেকে ভ্যাকসিন প্রদান শুরু হলেও ভারতে কবে ভ্যাকসিন আসবে, তা এখনই বলা মুশকিল। যদিও আশার বাণী শুনিয়েছেন প্রধানমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী সকলে, তবুও ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত কোনও শান্তি নেই। আর এমন সময়ে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, দিল্লিতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজধানীর বেশির ভাগ মানুষ র্যাপিড টেস্ট করিয়েছিল। কিন্তু পরবর্তীকালে তাদের আবার RT-PCR টেস্ট করানো হয়। সেক্ষেত্রে ১৯ শতাংসের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এরপরই র্যাপিড টেস্ট নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, এই নিয়ে সম্প্রতি আরটিআই-এর মাধ্যমে স্বাস্থ্য দফতরের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে।
জানা গিয়েছে, দিল্লিতে ৫৬,৮৬২ জন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছিল। তাদের মধ্যে প্রত্যেকেরই করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু পরবর্তীকালে এদের মধ্যে ৩২,৯০০ জনের RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৫২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর ফলেই র্যাপিড টেস্ট নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…