ক্রমেই বছরের পর বছর বেড়ে চলেছে ট্রেনে টিকিট বিহীন যাত্রীর সংখ্যা। বৃহস্পতিবার রেলের এক আধিকারিক জানিয়েছেন, গতবছর ২০১৯ সালে তারা ২২,৬৮০ জন টিকিট বিহীন যাত্রীকে চিহ্নিত করে এবং তাদের কাছ থেকে টাকা আদায়ের মোট পরিমান দাঁড়ায় ১.৫১ কোটি টাকা।
কেন্দ্রীয় রেলওয়ের (সিআর) ফ্লাইং স্কোয়াডের টিকিট পরিদর্শক এস বি গালান্ডে বলেছেন, গত বছর এই টিকিটবিহীন যাত্রীর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে। কেন্দ্রীয় রেল সংস্থার আধিকারিকরাও এইকথা জানিয়েছেন। দূরপাল্লার ট্রেনগুলিতেও এমন টিকিটের কারচুপি সম্বন্ধে জানা গিয়েছে।
আরও পড়ুন : তিহার জেলে চলছে ফাঁসির প্রস্তুতি, চিঠি পাঠানো হল চার দোষীর বাড়িতে
টিকিট পরিদর্শক এক আধিকারিক জানিয়েছেন, লোকাল ও দূরপাল্লা উভয় ট্রেনগুলিতে ১৬,০৩৫ জন যাত্রীকে চিহ্নিত করেছে যাদের থেকে আদায় করা জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১.০৭ কোটি টাকা। ডি. কুমার নামক আধিকারিকটি ১৫,২৩৪ জন যাত্রীকে চিহ্নিত করেছে যাদের থেকে আদায় করা জরিমানার পরিমান ১.০২ কোটি টাকা এবং রবি কুমার চিহ্নিত করেছেন ২০,৬৫৭ জনকে যাদের জরিমানার পরিমাণ ১.৪৫ কোটি টাকা।
রেলের আধিকারিকরা জানিয়েছেন, গতবছর দূরপাল্লা ও লোকাল ট্রেন মিলিয়ে এক বিশাল অংকের টাকা তারা আদায় করেছেন টিকিট বিহীন যাত্রীদের কাছ থেকে। আগের বছরগুলির তুলনায় ২০১৯ সালে জরিমানা পরিমান বেড়ে দাড়িঁয়েছে ১৪.৩৯ শতাংশ এবং টিকিটবিহীন ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর সংখ্যা বেড়েছে ১০.৪১ শতাংশ। যা প্রতিবছর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…