পৃথিবীর সবচেয়ে ছোট রথ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভুবনেশ্বরের এক বাসিন্দা
শ্রেয়া চ্যাটার্জি – মানুষের মধ্যে যে কত প্রতিভা থাকে, তার সত্যি সোশ্যাল মিডিয়া না থাকলে জানা সম্ভব হতো না। এবারে করোনা ভাইরাস এর জন্য ভারতবর্ষ জুড়ে লকডাউন চলার কারণে, আর সম্ভবত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রথযাত্রার ওপরেও এর প্রভাব পড়েছে। রথ উৎসব আগের বছরগুলোর মতো নাইবা হলো, কিন্তু প্রতিভা তো আর থেমে থাকে না? বাড়িতে বসেই, অসম্ভব শিল্প নৈপুন্যতা দেখিয়ে এক শিল্পী বানিয়ে ফেলেছেন ক্ষুদ্র রথ। ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে।
ভুবনেশ্বরে অবস্থিত সুবল মহারানা, নামে এই মানুষটি এই অসাধ্য সাধন ঘটিয়ে ফেলেছেন। নন্দীঘোষ, যা জগন্নাথের রথ, তালাদ্বাজ, যা বলভদ্রের রথ, দর্পদালান, যা সুভদ্রার রথ, বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, “তার ১৫ ঘণ্টা সময় লেগেছে এটি বানাতে, এখনো পর্যন্ত এত ছোট রথ কেউ বানায়নি, তাই এটির জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড’ রেকর্ডে আবেদন করা হয়েছে।”
দেশের এমন আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে কতইনা প্রতিভা। সে প্রতিভাকে তুলে ধরাই আমাদের একমাত্র কর্তব্য হওয়া উচিত। এই মানুষগুলো কিভাবে প্রচারের অন্তরালে থেকে নিজেদের কাজ নিজেরা ঠিক করে চলেছেন। আসলে প্রতিভাকে কিছু দিয়েই দমিয়ে রাখা সম্ভব না। প্রতিভা কার মধ্যে কিভাবে থাকবে এবং কিভাবে তা বিকাশ পাবে, তা আমরা কেউই জানিনা। শিল্পীর এমন সৃষ্টিকে আমরা কুর্নিশ জানাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…