শ্রেয়া চ্যাটার্জি – ৫১ বছরের ত্রিপুরার এই রিকশা চালক গৌতম দাসের প্রতিদিনের রোজগার ২০০ টাকা। সংসারের খরচ সামলে জমিয়ে ছিলেন ১০ হাজার টাকা। তার মধ্যে প্রায় ৮ হাজার টাকা দিয়ে তিনি গরীব লোকেদের জন্য চাল-ডাল কিনে দিয়েছেন।
ত্রিপুরার রাজধানী আগরতলার কাছে সাধুতিল্লা গ্রামে একটি ছোট মাটির বাড়িতে তিনি একাই থাকেন, কয়েক বছর আগে তার স্ত্রী গত হন। তার সন্তানরা আলাদা থাকেন। অনেকের মতো ২১ দিনের এই লকডাউনের সিদ্ধান্তে তিনিও খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তার মনে হয়েছিল এর প্রভাব পড়বে গরীব মানুষ এবং দিন আনা দিন খাওয়া মানুষদের উপর, তাই ছোট ছোট প্যাকেটের মধ্যে চাল-ডাল কিনে তিনি গরীবদের মধ্যে বিতরণ করেন। তার রিকশাটি চালিয়ে তিনি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্যাকেট বিতরণ করেন। তার বক্তব্য অনুযায়ী, এখনো পর্যন্ত তিনি ১৬০ টি পরিবারকে খাবার দান করেছেন।
যে মানুষটার নিজের সংসারে এত অভাব, রিক্সা চালিয়ে কোনো রকমে সংসার চালান, সেই মানুষটার মন কতটা উদার হলে, তবে একটু একটু করে জমিয়ে রাখা টাকা থেকে ৮০০০ টাকা খরচ করে গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছেন। এমন মানুষকে স্যালুট জানাতে হয়। এদের দেখলেই মনে হয় পৃথিবীতে ভালো মানুষ ও আছেন,যাদের হয়তো ঈশ্বর অর্থনৈতিকভাবে বড়লোক করেননি কিন্তু মনটাকে বড় করতে ঈশ্বর কোনো কার্পন্য করেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…