খেলা

শচীনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আরজেডি নেতার, উত্তাল ক্রীড়ামহল

নয়াদিল্লি: ভারতরত্ন শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) নিয়ে অপমানজনক বার্তা, আরজেডি (RJD) নেতার। মন্তব্যে উত্তাল ক্রীড়ামহল। কুরুচিকর ও অপ্রীতিকর মন্তব্যেকে বর্তমানে নিজেদের সংস্কৃতি বানিয়ে নিয়েছেন দেশের বেশ কিছু রাজনীতিবিদ। এবার সেই তালিকায় নতুন সংযোজন লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) আরজেডি দলের এক নেতা। তাঁর মন্তব্যের লক্ষ্য ভারতীয় ক্রিকেটের ‘ভগবান’ শচীন তেন্দুলকর। শিবানন্দ তিওয়ারি (Shivananda Tiwari) নামের ওই নেতা একপ্রকার অপমান করে বসলেন ‘লিটল মাষ্টার’-কে।

ঘটনার সূত্রপাত কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। রিহানা, মিয়া খলিফা এবং গ্রেটা থুনবার্গের মত বিদেশী সেলেব্রিটিরা কৃষকদের ঘিরে টুইট করতেই তার বিপক্ষে সরব হয় বলিউড থেকে ক্রীড়ামহল। টুইটে নিজের মত ব্যাক্ত করে শচীন লেখেন ‘ভারতের সাবভৌমত্বের সঙ্গে আপস করা যাবে না। ভারতীয়রা ভারতকে চেনে। আমরাই এক হয়ে সমধান করব। বিদেশী শক্তি দর্শক হতে পারে কিন্তু আমাদের সমস্যার অংশ হতে পারে না। এসো দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি। ইন্ডিয়া টুগেদার!’ তাঁর মন্তব্যের পাল্টা দিতে গিয়েই তাঁকে অপমান করেন বর্ষীয়ান ওই নেতা। শুধু তাই নয় শচীনের ভারতরত্ন পাওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ওই ব্যক্তি।

তিনি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়ে দেন, ‘কৃষকরা টুইটার চেনে না। সম্প্রতি এই টুইটার রাজনীতি শুরু হয়েছে। সবাই এটা ফলো করছে। তবে যে কৃষকরা গ্রামে থাকেন, তারা টুইটার চেনে না। ওরা গ্রেটা থুনবার্গ, রিহানাদের চেনে না, ওদের বিপক্ষেও নয়। তার পরেও কেন্দ্রীয় সরকার শচীনকে মাঠে নামালো।’ তারপরেই তাঁর আক্রমন ধেয়ে আসে সরাসরি শচীনের দিকে। তাঁকে লক্ষ্য করে বলেন ‘শচীন ভারতরত্ন। তা সত্ত্বেও বিজ্ঞাপনে প্রায়ই মুখ দেখান। নিজেকে মডেলের পর্যায়ে নামিয়েছেন। এটা ভারতরত্নের অসম্মান যে শচীনের মত কাউকে এই সম্মান দেওয়া হয়েছে। শচীনদের সামনে এগিয়ে দিয়ে গোটা বিশ্বকে কি অন্ধ করে রাখা যাবে? পৃথিবী এগিয়ে চলেছে। এসব এখন আর হয়না।’

এই মন্তব্যের পর টুইটারেই ট্রোল এর বন্যা বয়ে যায়। ক্ষোভ প্রকাশ করে দেশের ক্রীড়ামহল। এখন দেখার এই কুরুচিকর মন্তব্যের জল কতদুর গড়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026