মালদা: বন্ধুকে নিয়ে রেললাইনের পাশে ভিডিও শুট করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের মধুঘাট এলাকায়। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম মনোজ মণ্ডল। বাড়ি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে।
নবম শ্রেণীতে পড়ত মনোজ। তার পরিবার সূত্রে জানা গিয়েছে সহপাঠী ভোলা রায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়ে বন্ধুকে নিয়ে রেল লাইনের পাশে ভিডিও শ্যুট করার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গুরুতর জখম অবস্থায় মনোজকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তবে এটা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে ইংরেজবাজারের পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…