বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনকিছুই ভাইরাল হতে বেশি সময় লাগে না। যেকোনো ধরনের ভিডিও কিংবা ছবি যদি নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে সেই পোস্ট ভাইরাল হবেই, তা নিয়ে সন্দেহ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষ নিজের প্রতিভাকে তুলে ধরতে পারেন হাজার হাজার মানুষের সামনে। বলাই বাহুল্য, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
প্রতিদিন নেটমাধ্যমের পাতায় কোনো না কোনো ভিডিও ভাইরাল হতেই থাকে। সম্প্রতি এক স্কুলছাত্রীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে তার প্রশংসা করেছেন সকলেই। সম্প্রতি ‘পূর্বাঞ্চল ন্যাশনাল ডেলি’র এক ছাত্রী একটি জনপ্রিয় নেপালি গানের সাথে স্কুলের এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছে অত্যন্ত দক্ষতার সাথে। তার পরনে ছিল সাদা-নীল রঙা স্কুলড্রেস। তার সেই নাচের ভিডিওটি ‘কেশব রাজবংশী’ নামক ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রায় দু’বছর আগে ভিডিওটি শেয়ার করা হয়েছিল এই ইউটিউব চ্যানেল থেকে। বর্তমানে এই ভিডিওর ভিউজ এক লাখের উপর।
এই স্কুল ছাত্রীর নাচ দেখে বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত। তার এই নাচের ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই একাধিক নেটিজেন তার নাচের প্রশংসা করেছেন তা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। প্রতিদিন এমন ধরনের একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমের পাতায়, এটি তার মধ্যে অন্যতম যা রীতিমতো নজর কেড়েছে সকলের। নিজের প্রতিভার গুণেই এই স্কুলছাত্রীর পুরনো এই নাচের ভিডিওটি আবারো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই নেটমাধ্যমের হাত ধরেই আবারো দু’বছর পর এই ভিডিওটি প্রকাশ্যে এল সকলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…