নিউজ

দুঃস্থ ও অসহায় মানুষদের খাবারের বন্দোবস্ত করলেন এক সামান্য ফল বিক্রেতা

কৌশিক পোল্ল্যে: এক ছোট্ট ফলের দোকান দিয়েই জীবিকা নির্বাহ করেন মেচেদার এই ফলবিক্রেতা। নিজের সামান্যতম অর্থ উপার্জন টুকু এবার উৎসর্গ করলেন সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে যারা এই কঠিন পরিস্থিতিতে ঠিকমতো খাবার জোটাতে অসমর্থ। উপযুক্ত অর্থের অভাবে যাদের অন্নসংস্থানের কোনো সঠিক সুরাহা হয়নি।

সেই সমস্ত দুস্থ ও অসহায় মানুষদের কথা ভেবে তাদের সাহায্যে এগিয়ে এলেন মেচেদার ফলবিক্রেতা স্বপন ভৌমিক, মেচেদার বাসন্ট্যান্ডেই রয়েছে তার ফলের দোকান। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার অন্তর্গত বারগুলুরিয়ায় এনার বাড়ি। স্বপনবাবু নিজের সাধ্যমতো অর্থ দিয়ে উক্ত এলাকায় পঁচিশ জন মানুষের রোজকার সকালবেলার জলযোগের ব্যবস্থা করেছেন। হতদরিদ্র মানুষদের জন্য এই ব্যবস্থাপনা গ্রহন করেছেন তিনি।

লকডাউন না ওঠা অবধি এভাবেই তিনি অসহায় মানুষদের কিছুটা হলেও খাদ্যের জোগান দিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন স্বপনবাবু। সুমন মন্ডল নামক জনৈক ব্যক্তি সম্পূর্ন ঘটনাটি ফেসবুক মারফৎ একটি পোস্টে জানান দেন, এরপরই শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে পোস্টের কমেন্টবক্স, সকলেই এই মহানুভবতাকে স্যালুট জানিয়েছেন।

করোনা ভাইরাসের জেরে গোটা দেশে টানা ২১ দিনের লকডাউন অব্যাহত যার ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন দরিদ্র ও অসহায় মানুষেরা। এই চরম দুর্দিনের পরিস্থিতিতে স্বপনবাবুর উদারতা ও সাহায্যের নিমিত্তে সৎ মানসিকতা সত্যিই দৃষ্টান্তমূলক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026