পোস্ট অফিসের এই প্রকল্পে সামান্য বিনিয়োগ করলেই পেয়ে যাবেন বাম্পার রিটার্ন, জেনে নিন পুরো হিসাবটা

ভারতের জনসাধারণের জন্য পোস্ট অফিস সব সময় নতুন নতুন প্রকল্প নিয়ে হাজির হয়। এরকমই একটি দারুন প্রকল্প হল কিষান বিকাশ পত্র বা কেভিপি। এটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে আপনি যে টাকা জমা করবেন তা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফেরত চলে আসবে। এটা যেহেতু একটি পোস্ট অফিসের প্রকল্প তাই টাকা হারানোর ভয় একেবারেই নেই এবং পরিপক্ক হওয়ার সময় টাকা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। ২০২৩-২৪ আর্থিক বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের মধ্যে কিষান বিকাশ পত্র একাউন্টে ৭.৫ শতাংশ করে সুদ ঘোষণা করেছে সরকার। এই অনুসারে আপনি যদি কিষান বিকাশ পত্রে ১১৫ মাসের জন্য বিনিয়োগ করেন তবে আপনার অর্থ দ্বিগুণ হয়ে যাবে।

উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি আজকে কিষান বিকাশ পত্রের জন্য ১১৫ মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূর্তির সময় তিনি ডবল টাকা পেয়ে যাবেন। তিনি যদি ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি মেয়াদ পূর্তির সময় ২ লাখ টাকা পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি সুদের হার বৃদ্ধির আগে কিষান বিকাশ পত্রের টাকা ১২৩ মাসে দ্বিগুণ হতো। কিন্তু এখন মাত্র ১১৫ মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে টাকা।

আপনি যদি ১০০০ টাকা দিয়ে কিষণ বিকাশ পত্রে বিনিয়োগ শুরু করেন তাহলে আপনি খুব সহজেই টাকা ডবল করতে পারবেন নিজের। এতে কোন বিনিয়োগের উর্ধ্বসীমা নেই। এর অর্থ হলো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যত খুশি বিনিয়োগ করতে পারেন।। আয়করের ধারা ৮০সি অনুসারে কৃষকরা আর্থিক বছরে কিষান বিকাশ পত্রের একাউন্ট এর ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেয়ে যাবেন। দশ বছরের বেশি বয়সী শিশুরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026