নিউজ

দক্ষিণ কোলকাতার এক বিশেষ উড়ালপুলে ফাটল, বন্ধ যান চলাচল

দক্ষিণ কোলকাতার রাজ্যের দীর্ঘতম মহেশতলা উড়ালপুল বন্ধ করে দেওয়া হল।স্থানীয় সূত্রে খবর, কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথমে উড়ালপুলের কিছু কিছু স্থানে ফাটল লক্ষ্য করেন।এরপর তারা তড়িঘড়ি পুলিশে খবর দেন।

আপাতত ফাটল ধরা পরার কারনে যান চলাচল স্থগিত রাখা হয়েছে কিছুদিনের জন্য। ফাটল এর খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকরা। কিসের জন্য এই ফাটলের সৃষ্টি হলো তা সুস্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। জানা গিয়েছে, উড়ালপুলের ১২১ এবং ১২২ পিলারে ফাটল চোখে পড়েছে, এবং ফাটলগুলি দুটি গার্ডারের মাঝে।এছাড়াও এই খবর শুনে সেখানে উপস্থিত হন কেএমডিএর বিশেষজ্ঞ দল অথবা কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি।

আরও পড়ুন : বাম-কংগ্রেস এর ‘দাদাগিরি’ বরখাস্ত করব না : মমতা

২০১৯ এর ১১ই জানুয়ারি শুক্রবার এই সেতুর উদ্বোধন হয়।বছর ঘুরতে না ঘুরতেই দক্ষিণ কোলকাতার মহেশতলা উড়ালপুলের এমন অবস্থা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তাই প্রশাসন তড়িঘড়ি ফাটল ধরা পরার পর উড়ালপুলটি আপাতত যান বাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসনের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুলটি।

মহেশতলার এই উড়ালপুল দিয়ে সহজেই তাড়াতাড়ি পৌছে যাওয়া যায় তারাতলার জিঞ্জিরা বাজার থেকে বাটা মোড়ে মাত্র মিনিট দশেকেই। দুরত্ব মাত্র সাত কিলোমিটার। এই উড়ালপুল তৈরি হবার আগে ঘন্টাখানেক সময় লাগতো বজবজ ট্রাঙ্ক ধরে যেতে। তাই এই উড়ালপুলটি বন্ধ হওয়ার কারনে প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নিতে তৎপর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026