অফবিট

পরীক্ষায় নকল করা আটকাতে এ কি পদক্ষেপ নিল?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : স্কুলের নকল আটকাতে স্কুল কর্তৃপক্ষ যথাসম্ভব চেষ্টা করে থাকেন। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের ওপর কড়া নজর রাখা হয়। তাদেরকে একে অপরের থেকে দূরে বসাতে হয় যাতে তারা অপরের খাতা না দেখতে পারে বা কোনো কথা না বলতে পারে। এবং পরীক্ষা হলে থাকেন অনেক শিক্ষক।

আবার এমনও দেখা গেছে যে কোনো হলে আলোর ব্যবস্থা এমন ভাবে করা হয় যাতে একটি শিক্ষার্থী অপর শিক্ষার্থীর খাতা না দেখতে পায়। তারা শুধুমাত্র নিজের খাতায় দেখতে পায়।

কিন্তু মেক্সিকোর একটি স্কুলে দেখা গেছে সম্পূর্ণ আলাদা একটি পদ্ধতি। পদ্ধতিটি হয়তো আপনি প্রথমবারই শুনবেন। সোশ্যাল মিডিয়ায় এই পদ্ধতির ছবিটি দেখা যাচ্ছে।

ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি ক্লাসরুমে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং সকল পরীক্ষার্থীর মাথায় রয়েছে কাগজের একটি বাক্স। বাক্সটির সামনে দিকে দুটি ফুটো করা রয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের খাতা দেখতে পায়। জানা গেছে যে নকল করা আটকানোর জন্যই এই পদ্ধতিটি অবলম্বন করা হয়েছে। তবে এই পদ্ধতিতে পরীক্ষার্থীদের অভিভাবকরা একদমই খুশি নন।

সেন্ট্রাল মেক্সিকোর একটি রাজ্যে এই ঘটনাটি ঘটেছে। আর ছবিটি পরীক্ষার্থীদের মধ্যে একজনের অভিভাবক সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। তাদের মতে এই পদ্ধতিটি অনৈতিক। তারা এটাও বলেছেন যে স্কুলের প্রধান শিক্ষককে যেন তার পদ থেকে বাতিল করা হয়।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পরই এই পদ্ধতিটি অবলম্বন করা হয়েছে। এবং এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সাইকোমোটর ডেভেলপমেন্ট হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026