এমন একটি দোকান যা খুঁজতে লোক আসবে দূর দূরান্ত থেকে, মাত্র এক লাখ টাকায় হয়ে যাবেন মালামাল

যারা নিজেদের ব্যবসা শুরু করতে চান তারা শুধুমাত্র কেন বড় কোম্পানির ফ্রাঞ্চাইজি গ্রহণ করবেন? নিজেদের চেষ্টাতেও কিন্তু সহজেই এরকম ব্যবসা করা যায় যার মাধ্যমে আপনি ভাল আয় করতে পারবেন। আজকে আমরা আপনাকে এমন একটি নতুন স্টার্টআপ বিজনেস আইডিয়া সম্পর্কে বলছি যাতে আপনাকে কোন বড় কোম্পানির সাহায্য নিতে হবে না। তবুও কিন্তু গ্রাহকরা আপনার দোকান খুঁজতে আসবে। ভারতে দারিদ্র এবং বেকারত্বের যত ছবি দেখানো হোক না কেন ভারতে প্রতিযোগিতা পুরস্কার এবং প্রেরণা কখনোই কমেনা। এখন প্লে স্কুল পর্যায়ে পর্যন্ত গিয়ে শিশুদের মেডেল এবং ট্রফি দেওয়া শুরু হয়েছে। ২০২২ সালের মধ্যে ভারতে পদক এবং ট্রফির বাজারের আকার ছিল প্রায় দুই হাজার কোটি টাকা। ২০২৪ সালের মধ্যে এটাই ৩৫০০ কোটি টাকার কোম্পানি হয়ে যাবে বলে মনে করছেন অনেকে। তাই আপনি যদি এই ট্রফির ব্যবসা শুরু করতে চান তাহলে এটা হল আপনার জন্য দারুন সময়।

দশ বছর আগে পর্যন্ত প্রতিযোগিতা ঘোষণার ক্ষেত্রে আগে আলাদা করে পুরস্কার তৈরি করা হতো। কিন্তু এখনকার দিনে এই পরিস্থিতি একেবারে বদলে গেছে। এখন অনেক সময় ফাইনালের দিন পুরস্কার কিনতে বের হন প্রতিযোগিতার আয়োজকরা। এমন পরিস্থিতিতে আপনার ট্রফি হাউস তাদের প্রয়োজনে লাগতে পারে। ভারতের বেশিরভাগ শহরে সাধারণ দোকান এবং উপহার কেন্দ্রগুলি তাদের দোকানে কিছু ট্রফি এবং মেডেল বিক্রি করে থাকেন। আপনি যদি সেরকম একটি দোকান খুলতে পারেন তাহলে কিন্তু আপনার দারুন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক শহরে শুধুমাত্র একটি ট্রফির দোকান রয়েছে। আমার অনেক শহর এমন রয়েছে যেখানে ট্রফির দোকান নেই এবং সেই কারণে পাসের শহর থেকে গিয়ে ট্রফি কিনতে হয়। আপনি যদি এই মুহূর্তে এরকম একটা ব্যবসা খুলতে পারেন তাহলে আপনার দারুন লাভ হবার সম্ভাবনা রয়েছে

এবার প্রশ্নটা হল কারা এই ব্যবসা শুরু করবেন। মূলত কলেজ ছাত্র এবং স্নাতকোত্তর প্রার্থীদের জন্য এটা একটা দারুন ব্যবসা সুযোগ। এতে কোন রকম মেশিন আপনাকে বসাতে হবে না এবং আপনাকে কোন পণ্য তৈরি করতে হবে না। আপনি আপনার দোকানে বসে পড়াশোনা করতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন এবং আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন। এছাড়াও আপনি নিজের এই ট্রফির দোকান চালাতে পারেন। এছাড়াও মহিলারাও এই ব্যবসা শুরু করতে পারেন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি একটা ভালো ব্যবসা দাঁড় করিয়ে দিতে পারেন তাহলে ২০ থেকে ১০০ শতাংশ মুনাফা রয়েছে প্রতিটি পণ্যের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি ১০০০ টাকা দিয়ে কোন পাইকারি বাজার থেকে ট্রফি কেনেন তাহলে আপনি সেটা ২০০০ টাকায় বিক্রি করতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে লাভের পরিমাণ ৫০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026