দেশ

ভালবাসার কাছে সব প্রতিবন্ধকতাই হার মেনে যায়, হুইল চেয়ারে বসা প্রেমিককে স্বামী হিসেবে স্বীকৃতি দিলেন চণ্ডীগড়ের এক তরুণী

চণ্ডীগড়: সত্তিকারের ভালবাসা বোধ হয় একেই বলে। প্রকৃত ভালবাসা যে শারীরিক নয়, মানসিক হয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল এই ভালবাসার কাছে সব প্রতিবন্ধকতাই হার মেনে যায়, হুইল চেয়ারে বসা প্রেমিককে স্বামী হিসেবে স্বীকৃতি দিলেন চণ্ডীগড়ের এক তরুণী মাধ্যমে। একে অপরকে ভালবেসে কী না করা যায়। হাসতে হাসতে জীবন যেমন দিয়ে দেওয়া যায়, তেমন নিজের জীবনের সঙ্গে ভালবাসার মানুষটির জীবন আমৃত্যু জড়িয়ে ফেলা যায়। এমনই এক দৃষ্টান্তমূলক ঘটনা ঘটেছে চণ্ডীগড়ে৷ গতকাল, সোমবার হুইল চেয়ারে বসা বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন একেবারে ‘সুস্থ’ তরুণী৷ আর এই ঘটনা যেসব মানুষরা ভালবাসার বিরোধিতা করে, সেই সব মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালবাসলে কী না করা যায়?

২৯ বছরের রাহুল ২০১৬ সালে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন৷ তারপরেই হুইল চেয়ারই ভরসা হয় তার৷ সেই রাহুলকে ভালবেসে জীবনসঙ্গী বেছে নিলেন অনামিকা৷চণ্ডীগড়ের স্পাইন রিহ্যাব সেন্টারে বসেছিল এই বিয়ের মেগা আসর৷ দুর্ঘটনার পর রাহুলের নিম্নাঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল৷ তারপর থেকে হুইল চেয়ারই রাহুলের দৈনন্দিন সঙ্গী হয়ে উঠেছে৷ অন্যদিকে অনামিকা একেবারে সুস্থ তবু রাহুলকে সত্তিকারের ভালবেসে তার শারীরিক এই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের নতুন জীবনের সঙ্গে রাহুলকেই জীবনসঙ্গী হিসেবে জড়িয়ে ফেলেছেন তিনি৷

ছোটবেলা থেকে রাহুল এবং অনামিকা প্রতিবেশী ছিল৷ ২০০৮ সাল থেকে তারা একে অপরকে ভালবাসতে শুরু করে। কিন্তু সেই ভালবাসার মধ্যে ছন্দপতন ঘটায় রাহুলের সঙ্গে ঘটে যাওয়া ওই দুর্ঘটনা। যদিও অনেক আত্মীয়-পরিজনরা ভেবেছিল অনামিকা হয়তো এই দুর্ঘটনার কবলে পড়া রাহুলকে নিজের জীবনে আর মেনে নেবেন না। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে দুর্ঘটনাকে প্রাধান্য না দিয়ে নিজের ভালবাসাকে গুরুত্ব দিলেন অনামিকা। তাই সকলের একটাই কামনা, সারা জীবন অটুট থাকুক ওদের দুজনের ভালবাসা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026