নিউজ

এরকম সুপার সাইক্লোন আরব সাগরে প্রথম, ২৫০-২৭০ কিমি বেগে বইতে পারে হাওয়া

নিম্নচাপের সৃষ্টি হয়েছে অনেক এবং তা আরও শক্তি বাড়িয়ে অতি সক্রিয় ঘূর্ণাবর্ত হিসেবে আছড়ে পড়েছে স্থলভূমিতে। কিন্তু ২০০৭ সালের “গোনু” এর পর এরকম সুপার সাইক্লোন প্রথমবার দেখলো আরব সাগর। তারও আগে ১৯৯৯ সালে এক সুপার সাইক্লোন দেখেছিল উড়িষ্যা, যেটি মাত্র ৩ মিনিটের তান্ডবে প্রচুর জীবন ও সম্পত্তিহানি ঘটিয়েছিল।

ইন্ডিয়ান মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী শনিবার থেকে অত্যন্ত দ্রুত এবং প্রায় প্রতিমুহূর্তে শক্তি বাড়িয়ে “কিয়ার” (Kyyar) এখন অতি ভয়ঙ্কর সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এর ভয়ঙ্কর তীব্রতার জন্য বিজ্ঞানীদের অবস্থান নির্ণয়ে বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

পূর্বাভাস থেকে যেটা জানা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় এটি আরো শক্তি বাড়াবে এবং পয়লা নভেম্বর পর্যন্ত এর তীব্রতা বজায় থাকবে। বর্তমানে এটি ১৮.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৬৫.৫ পূর্ব দ্রাঘিমাংশে, মুম্বাই থেকে প্রায় ৭০০ কিমি দক্ষিণ-পশ্চিমে, সালালাহ্ (ওমান) থেকে ১৩০০ কিমি পূর্বে এবং মসিরাহ্ (ওমান) থেকে ৮৩০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে ভারতের মধ্যপশ্চিম উপকূল বরাবর ঘন্টায় সর্বোচ্চ ২৫০-২৭০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের পয়লা নভেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এটি গত ছ’ঘন্টায় ১০কিমি প্রতি ঘন্টা হিসাবে অগ্রসর হয়েছে এবং আগামী পাঁচদিন পশ্চিম ও উত্তর-পশ্চিম বরাবর সরে যাবে এবং ওমান উপকূলে স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। তখন এর গতিবেগ ১৫০-২০০ কিমি প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026