মুম্বই: মঙ্গলবার গাজিয়াবাদের একটি জায়গায় প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল চিতাবাঘ। রাস্তার মধ্যে থাকা সিসিটিভির ফুটেজ কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এবার ১০ বছরের একটি ছেলেকে আস্ত খেয়ে ফেলল একটি চিতাবাঘ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড় জেলার কিনাহি গ্রামে। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, খামারবাড়িতে স্বরাজ ভাপকর নামে ওই বালক তার কাকার সঙ্গে কাজ করতে গিয়েছিল। তখনই চিতাবাঘের আক্রমণের মুখে পড়ে সে। তাকে টেনে নিয়ে চলে যায় চিতাবাঘ। এ ঘটনায় সজাগ হয়ে ওঠে গ্রামবাসী। তাকে বাঁচানোর জন্য ছুটে গেলে তারা দেখে কিছুটা দূরে স্বরাজের মৃতদেহ পড়ে রয়েছে। যেই মৃতদেহ দেখে বোঝার উপায় নেই যে, ওটা ছটফটে স্বরাজের মৃতদেহ। কার্যত চিতাবাঘ খুবলে খেয়ে নিয়েছে ওকে। গোটা ঘটনায় গ্রামের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ও বন দফতরের কর্মীরা এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে পাশের গ্রামেও একইভাবে হানা দিয়েছিল চিতাবাঘ। কিন্তু খুব আশ্চর্যের বিষয় হল, বন দফতরের কর্মীরা আসলেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওই গ্রামের মানুষজন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…