**রেলে অতিরিক্ত দাম নেওয়া বন্ধ, মেনু কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত**
যাত্রী পরিষেবা উন্নত করতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বড় ঘোষণা করলেন। এবার থেকে প্রতিটি ট্রেনেই বাধ্যতামূলকভাবে মেনু কার্ড দেখাতে হবে, এবং যাত্রীদের কাছ থেকে এক টাকাও অতিরিক্ত নেওয়া যাবে না।
দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অভিযোগ ছিল, ট্রেনে চা-কফি, জল বা খাবারের নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া হয়। ২০ টাকার জলের বোতল অনেক সময় ৩০-৪০ টাকায় বিক্রি করা হতো। এমনকি সাধারণ ভাত-ডাল থালি বা মাংস-ভাত থালির নির্ধারিত মূল্যের চেয়ে ২০-৩০ টাকা বেশি নেওয়া হতো। অভিযোগ জানালে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হতো।
এবার এই অনিয়ম বন্ধ করতে কড়া পদক্ষেপ নিয়েছে রেল। যাত্রীরা চাইলে ট্রেনের কর্মীদের মেনু কার্ড দেখাতে হবে এবং সেই অনুযায়ী মূল্য দিতে হবে। আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইটেও মেনু ও দাম দেখা যাবে, এমনকি এসএমএস অ্যালার্টের মাধ্যমেও যাত্রীরা মেনু ও ট্যারিফ চার্ট জানতে পারবেন।
শুধু মেনুতে স্বচ্ছতা নয়, যাত্রী পরিষেবা উন্নত করতে আধুনিক কিচেন তৈরি করা হচ্ছে, যেখানে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত করা হবে। রান্নার তেল, ময়দা, চাল, ডাল, মশলা ও পনীরের মতো সব কাঁচামাল ব্র্যান্ডেড পণ্য হতে হবে। এছাড়া, বেস কিচেনগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে খাবারের মান নিশ্চিত করা যায়।
রেলের এই পদক্ষেপ যাত্রীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে এবং ট্রেনে খাবারের পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে বলে আশা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…