মিডিয়ার পাতায় কোনো না কোনো কারণে বচ্চন পরিবারকে নিয়ে চর্চা চলতেই থাকে। বচ্চন পরিবারের কেউই মিডিয়ার চর্চার বাইরে নয়। পাপারাজিৎদের তীক্ষ্ণ দৃষ্টি সবসময়ই টিকে থাকে বচ্চন পরিবারের প্রতিটি সদস্যের উপর। এই মুহূর্তে আবারো ঐশ্বর্য রাই বচ্চনের সূত্র ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে বচ্চন পরিবার। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় ঐশ্বর্য রাই বচ্চনের ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়েই চর্চা চলছে। শোনা যাচ্ছে, আবারো মা হতে চলেছেন অভিনেত্রী।
সম্প্রতি নেটদুনিয়ায় ঐশ্বর্য রাই বচ্চনের ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দেখে নেটনাগরিকদের একাংশের মনে হয়েছে তিনি আবারো মা হতে চলেছেন। এদিন খোলা চুলে, বিনা মেকাপে লং সাদা কুর্তি ও কালো লেগিন্স পরেছিলেন তিনি। মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। আর তার এই ঝলক পাওয়া মাত্রই অনেকের মনে হয়েছে তিনি পোশাকের আড়ালে নিজের বেবি বাম্প লুকোচ্ছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে দেখে অনেকের মত, তার চোখে মুখে স্পষ্ট মা হওয়ার জৌলুস। তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম কোনো মন্তব্য করতে শোনা যায়নি বচ্চন পরিবারের কাউকেই। আর এই কারণবশতই অনেকের মনে প্রশ্ন উঠেছিল তবে সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী? আবারো কি বাবা হওয়ার সুখ পাচ্ছেন অভিষেক বচ্চন? তবে এখনো পর্যন্ত এর সদুত্তর মেলেনি এখনও। তবে এই ধারণা নিছকই জল্পনা হলে, অবাক হওয়ার কিছু নেই। কারণ এমন ধরনের গুজবের প্রায়ই দেখা মেলে নেটদুনিয়ায়। তবে খবরটা যদি সত্যি হয় তাহলে, খুশির বাঁধ ভাঙবে ভক্তদেরও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…