শ্রেয়া চ্যাটার্জি: ২৩ বছরের তরুণ অরুণ প্রভু জেনি চেন্নাইয়ের একটি আর্কিটেকচার কলেজে পড়াশোনা করেন, যিনি রিসার্চ করছেন, বস্তিতে তৈরি হওয়া বাড়ি গুলোর উপরে। বস্তির এই বাড়ি গুলো দেখে তিনি খুব বিস্মিত হন। তার মনে হয়, বাড়ি গুলোতে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ করা হলেও তাতে কোনো শৌচাগার নেই।
তার মতে, চেন্নাই এবং মুম্বাই তে যে সমস্ত বস্তু গুলি রয়েছে সেগুলোতে যদি সঠিক পরিকল্পনা করে বাড়ি গুলো বানানো যায় তাহলে সুন্দর করে সেইখানেই শোয়ার ঘর এবং শৌচালয় বানানো সম্ভব।
অরুণ বলেন, তার এই ছোট্ট বাড়ি সত্যি সত্যি মানুষকে দেখাবে কি করে ছোট জায়গার মধ্যে ও সে তার প্রয়োজনীয় জিনিস গুলি তৈরি করতে পারে। আর যেহেতু অটোরিকশার ওপর এ বাড়িটি বানানো তাই সহজেই কোন রকম প্রাকৃতিক বিপর্যয় এ বাড়িটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। আর শুধু তাই নয় অরুন পুরো বাড়িটি বানিয়েছেন ফেলে দেওয়া জিনিস থেকে। বাড়ির কাঠামোটি বানানো হয়েছে একটি পুরনো বাসের ফেলে দেওয়া কাঠামো থেকে। দেখে আপনি একদমই বুঝতে পারবেন না।
অরুণের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। তার মনের ইচ্ছার মতন করে যদি সত্যি সত্যি তৈরি করা হয়, তাহলে বস্তির অস্বস্তিকর পরিবেশ আর থাকবে না। প্রাকৃতিক বিপর্যয় যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিও অনেকটা কমবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…