ভাইরাল & ভিডিও

Viral: ১০ কিলোমিটার বাস চালিয়ে ৪০ জন মহিলা এবং শিশুর প্রাণ বাঁচালেন এক মহিলা, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা সচরাচর আমরা দেখতে পাই না। এরকম একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হলো আবার যেখানে ৪২ বছরের এক মহিলাকে দেখা গেলো একটি মিনিবাস চালাতে। এই ভিডিওতে আমরা দেখলাম, যখন বাসের চালক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন তখন, ওই মহিলা নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বাসের সম্পূর্ণ কন্ট্রোল নিজের হাতে গ্রহণ করলেন। ওই মিনিবাসে অনেক জন শিশু এবং মহিলা ছিলেন এবং বাসটি চলছিল পুনে এক্সপ্রেসওয়ে দিয়ে।

হঠাৎ করেই, ওই বাসে যিনি চালক ছিলেন তার অসুস্থতা শুরু হয়। তৎক্ষণাৎ নিজের সাহসিক মানসিকতা এবং বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বাসটির সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিজের হাতে গ্রহণ করেন ওই ৪২ বছর বয়সী মহিলা। ৭ জানুয়ারি ঘটা এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে দারুন ভাইরাল হয়েছে, এবং অনেকেই এই ভিডিওতে কমেন্ট করেছেন। জানা গিয়েছে ওই মহিলার নাম যোগিতা সাতাভ এবং তিনি বেশ কয়েকজন মহিলা এবং তাদের সন্তানদের সাথে পুনের শিরুর এলাকার অ্যাগ্রো ট্যুরিজম সেন্টার থেকে পিকনিক করে ফিরছিলেন।

যখনই পুনে এক্সপ্রেসওয়ে দিয়ে বাস চলতে শুরু করেছে, তখনই একেবারে নির্জন একটি এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বাসের চালক। অসহায় অবস্থায় বাসের ভিতরে থাকা সমস্ত মহিলা এবং শিশু চিৎকার করতে শুরু করে। তখনই এগিয়ে যান ওই মহিলা। বাসে স্টিয়ারিং হুইল নিজের হাতে ধরে বাসটিকে হাসপাতালে রাস্তায় চালাতে শুরু করেন তিনি। তারপরে, ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর তিনি বললেন, “আমি গাড়ি চালানো জানি। এই কারণেই আমি ওই অবস্থায় বাস চালানোর সিদ্ধান্ত নিই। আমাদের প্রথম কাজ ছিল বাসের চালককে হাসপাতালে ভর্তি করা, কারণ এতটা দুর বাস চালানো সহজ কাজ নয়। যেহেতু ফাঁকা রাস্তা ছিল, তাই আমি সহজে বাস চালাতে পেরেছিলাম, কারণ বাস এবং গাড়ি চালানোর মধ্যে অনেকটাই তফাৎ আছে।” প্রায় ১০  কিলোমিটার বাস চালিয়ে ওই ড্রাইভারকে হাসপাতালে ভর্তি করেন তিনি। তারপর বাকিদেরও বাড়ি নিয়ে আসেন ওই মহিলা। এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই সকলেই তাকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026