বিনোদন

Nusrat Jahan: এক বছর পর সিনেমার শ্যুটিং শুরু করলেন নুসরত, কেক কেটে সেলিব্রেশন ঈশান মাম্মার

গত ২৬ শে আগস্ট প্রথমবার মা হয়েছেন নুসরত জাহান। এক মাসের ছেলেকে সামলেই নিজের কাজে ফিরলেন অভিনেত্রী। নতুন ছবির শ্যুটিং শুরু করে দিলেন নুসরত। অন্তঃসত্ত্বা হওয়ার পর ভোটের প্রচার থেকে বহু বিজ্ঞাপনী শ্যুট করেছিলে নায়িকা। কিন্তু ছবির শ্যুটিংয়ে দেখা যায়নি তাঁকে। নুসরতের শেষ রিলিজ ছিল এবছর গত ফেব্রুয়ারির ‘ডিকশনারি’। এই ছবির প্রিমিয়ারে বর্তমান প্রেমিক যশ দাশগুপ্তর হাত ধরেই পৌঁছেছিলেন নুসরত। গত বছর দুর্গা পুজোয় মুক্তি পেয়েছিল যশ-নুসরত অভিনীত ‘এসওএস কলকাতা’, আর এই ছবির শ্যুটিং চলাকালীনই প্রেম সম্পর্কে জড়ান দুজনে। আরো কাছাকাছি আসেন তাঁরা। আর গতকালই জিফাইভে স্ট্রিমিং শুরু হল এই ছবির, আর এইদিন নতুন সিনেমার শ্যুটিং সেটে ফিরলেন নুসরত। 

গতকাল অর্থাৎ শুক্রবার থেকে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র মূল অংশ হলেন নুসরত। প্রথমদিন শ্যুটিং সেটে লাল সালোয়ার কামিজ আর সোনালি দুপাট্টায় দেখা মিলল ঈশানের নিউ মাম্মার।প্রায় ১ বছর পর নুসরত কামব্যাক করলো নিজের কাজের জায়গায়। অবশ্য অভিনেত্রীকে নিয়ে বেজায় এক্সাইটেড ছিল সিনেমার টিমও। এই দিন নিউ মাম্মাকে ওয়েলকাম করার জন্য রেড ভেলভেট কেকের আয়োজন করা হয়েছিল। মেক আপ ভ্যানিটির ভিতরে বসেই কেক কাটলেন নায়িকা।  গত বছর অক্টোবর মাসে ‘স্বস্তিক সংকেত’ ছবির শ্যুটিং শেষ করেছিলেন নুসরত।

জানা গিয়েছে, প্রথমদিন রাজারহাট অঞ্চলে সিনেমার নতুন শ্যুটিং করছেন নায়িকা। এই শ্যুটিং পর্ব চলবে ৮ই অক্টোবর পর্যন্ত, তারপর পুজোর বিরতি। কি রকম হবে জয় কালো কললাত্তাওয়ালি?  অনীশ, সুজয় ও মিলি এরা তিন বন্ধু। আর তিন বন্ধুর কাহিনি নিয়ে শুরু এই গল্প। প্রত্যেকেই স্বচ্ছ্বল পরিবারের সন্তান। কিন্তু চাকরির অভাবে নিজেদের ইচ্ছেপূরণের জন্য তাঁরা পকেটমারি শুরু করেন। এর মাঝেই তিলোত্তমা থেকে গায়েব হয় এক কালীমূর্তি। ঘটনাচক্রে হঠাৎ তিন বন্ধুর একদিন একসাথে দেখা হবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাকার সঙ্গে। নাচের স্কুল রয়েছে রাকার। প্রথমে বন্ধুত্বের সম্পর্ক শুরু অনীশ আর রাকার। তারপর তা প্রেমে পরিণতি পায়। এই দুই প্রধান চরিত্রেই রয়েছেন সোহম ও নুসরত। কিন্তু অনীশের চুরিবৃত্তি সম্পর্কে জানতে পারলে কী পরিণতি হবে এই প্রেমের সম্পর্কের? তা পর্দায় তুলে ধরবেন পরিচালক জুটি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026