ভাইরাল & ভিডিও

Viral: ঘাঘড়া-চোলিতে ‘চাকা চাক’ গানে বেলি ডান্স দেখালেন এক সুন্দরী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমান প্রজন্মের কাছে রিল ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে পছন্দের। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই ব্যয় করেন এই রিল ভিডিও বানাতে। ইনস্টারিল বানিয়েই অনেকে পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। প্রতিদিন প্রতিমুহূর্তে কোন না কোন রিল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই একটি রিল ভিডিও মনে ধরেছে নেটিজেনদের।

বড়দিনে মুক্তি পেতে চলেছে বলিউডের ‘আতরাঙ্গি রে’ ছবিটি। এই ছবির গান ‘চাকা চাক’ ইতিমধ্যেই দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। সম্প্রতি এই ছবির ‘চাকা চাক’ গানে নেচে এক সুন্দরী দুর্দান্ত বেলি ডান্স করে ভাইরাল হয়েছেন। ঘাঘড়া-চোলিতে এই গানে নেচে পারফর্ম করেছেন তিনি। সম্প্রতি নিজের এই নাচের ভিডিও মেয়েটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই শেয়ার করেছেন নেটিজেনদের সাথে। সম্প্রতি এই গানে নেচে জুহি শেখ নামের এক যুবতী নেটদুনিয়ায় নেটনাগরিকদের মধ্যে প্রশংসিত হয়েছেন। তার নাচ দেখেই স্পষ্ট তিনি বেলি ডান্সে পারদর্শী। তিনি যে যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত তা নিয়ে সন্দেহ নেই কারোরই।

নেটমাধ্যমে জুহির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ৯৯ হাজারেরও বেশি। উল্লেখ্য, তিনি যে বেলি ডান্সের রিল ভিডিওটি শেয়ার করেছেন তার ভিউজও নেহাত কম হয়নি। ২৭ হাজারেরও বেশি ভিউজ হয়েছে এই ভিডিওতে। তার শেয়ার করা যেকোনো ভিডিওই তার অনুরাগীদের মধ্যে নিমেষে ভাইরাল হয়। জুহির নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে তিনি বিভিন্ন গানের সাথে নিজের নাচের ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন।

আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তারা তাদের বেশিরভাগ সময়টাই ব্যয় করেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে। এখন মানুষ নিমেষের মধ্যে একসাথে পৌঁছে যেতে পারেন হাজার হাজার মানুষের কাছে। নিজের প্রতিভাকে কোন বাধা ছাড়াই তুলে ধরতে পারেন সকলের সামনে। যার জন্য তারা প্রশংসিতও হন নেটিজেনদের একাংশের মধ্যে।

John Fabian

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026