নিউজ

টিউশন পড়তে গিয়ে যৌন নিগ্রহের শিকার নাবালক

টিউশন পড়তে গিয়ে যৌনো নির্যাতনের শিকার বছর নয়ের নাবালক। অভিযুক্ত ২৩ বছরের গৃহশিক্ষক। ঘটনা সামনে আসতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই যুবক।

ঘটনাটি ত্রিপুরার। পুলিশ সূত্রের খবর, ওই নাবালক নিয়মিত পড়তে যেত অভিযুক্তের বাড়িতে। গত নভেম্বরের শেষের দিকে তাকে ধর্ষণ করে টিউশন শিক্ষক। ঘটনাটি যাতে নবালকটি কাউকে না বলে সেই জন্য তাকে হুমকি দেয় ওই যুবক। ফলে নাবলক ভয়ে পরিবারের কাউকে কিছুই জানায়নি। তবে টিউশনে পড়তে যেতে তার অনিহা বাড়ে। ছেলের এরূপ অস্বাভাবিক পরিবর্তন দেখে চিকিৎসকের পরামর্শ নিন মা। চাইল্ড লাইনের একটি টিম ওই নাবালকের বাড়িতে গিয়ে তার সাথে কথা বললে ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসে। চিকিৎসকেরা জানিয়েছেন, যৌন নির্যাতন এবং হুমকির জেরে ওই নাবালক ট্রমায় চলে গিয়েছিল।

বিষয়টি প্রকাশ্যে আসতেই রামনগর থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে বলে সূত্রের খবর। থানার পুলিশ ইনচার্জ বিশ্বজিৎ দাস বলেছেন, ‘নির্যাতিত নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026