চলন্ত ট্রেনের মধ্যে উদ্দাম নাচ তরুণীর, হাঁ করে তাকিয়ে দেখলেন ট্রেনের কাকুরা, ভাইরাল ভিডিও

আজকালকার দিনে ভাইরাল হওয়ার প্রবণতা সকলের মধ্যেই বাড়তে শুরু করেছে। এখন অনেকেই ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু কাজকর্ম করে থাকেন। কেউ করেন গান আবার কেউ করেন নাচ। অনেকের নাচ ও গানের ভিডিও দেখতে বেশ ভালই লাগে। তবে কিছুকিছু নাচের ভিডিও এমনই বিরক্তিকর হয় যে সেগুলোকে একেবারে নেওয়া যায়না। ইদানিং, মেট্রো, ট্রেন, রেলওয়ে প্ল্যাটফর্ম এবং অন্যান্য পাবলিক প্লেসে মানুষের নাচের প্রবণতা তীব্রভাবে বেড়েছে। এই ধরনের কাজ শুধুমাত্র জনসাধারণের জন্য বিরক্তিকর নয়, অনেক সময় ঝুঁকিপূর্ণও হতে পারে। এমনই একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে যাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একটি ভিড় এবং চলন্ত ট্রেনের কোচের মধ্যেই একটি জনপ্রিয় ভোজপুরি গানে নাচছেন এক তরুণী।

এই তরুণীর নাম সহেলি রুদ্র এবং তিনি নিজেকে একজন সোশ্যাল মিডিয়া প্রভাবী বলে দাবি করেন। তার সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল বড় ফ্যান বেস আছে। এই তরুণী কলকাতার একজন ইনস্টাগ্রাম প্রভাবী যার ৮.৪ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। এই ভিডিওতে, তিনি একটি শার্ট এবং একটি ডিস্ট্রেস জিন্স পরে আছেন, এবং যাত্রীতে ভরা আসনগুলির মধ্যে একটি প্যাসেজে খেসারি লাল যাদবের ‘সাজ কে সাওয়ার কে’- তে চরম আত্মবিশ্বাসের সাথে নাচ করছেন। অনেকেই কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে থেকেছেন। আবার অনেকজনকে দেখা যাচ্ছে নিজেদের মোবাইলে এই নাচ রেকর্ড করতে। কয়েকজন কেবল উদ্বিগ্ন ছিলেন তবে সেটা ওনাকে নিয়ে নাকি নিজেদের নিয়ে সেটা ঠিক বোঝা গেলো না।

মিসেস রুদ্র তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন এবং এটির ক্যাপশন দিয়েছেন, ”চলো হাম ভি বন লিয়ে”। শেয়ার করার পর থেকে, ভিডিওটি এখন পর্যন্ত ২.৫ লক্ষেরও বেশি লাইক এবং ১১ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে। ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিওটির প্রতি তীব্র ব্যঙ্গাত্মক কমেন্ট করেছে। অনেকেই এই নাচের তীব্র বিরোধিতা করেছেন কারণ এভাবে কিন্তু ট্রেনের মধ্যে নাচ করাটা একেবারেই ঠিক না। যদিও অনেকে আবার এই ভিডিও দেখে মজা পেয়েছিলেন এবং তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছিলেন। তবে, বেশিরভাগ মানুষকেই দেখা গেলো এই নাচকে রীতিমতো কটাক্ষ করতে।

BharatBarta Desk

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026