ভাইরাল & ভিডিও

Viral Video: রাস্তার মাঝে ‘তোওবা তোওবা‘ গানের সিগনেচার স্টেপ করতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন যুবতী, ভিডিও ভাইরাল

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।

ইন্টারনেট দুনিয়াতে রিল ভিডিওর জনপ্রিয়তা

এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আসলে অনেকেই বিভিন্ন দিকে প্রতিভাবান হয়। আবার অনেক সময় ভাইরাল হয় রোমহর্ষক স্টান্টের ভিডিও। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কোনো গান ট্রেন্ডিং তালিকায় পৌঁছে গেলে সেই গানের তালে রিলের বহর বেড়ে যায়। সম্প্রতি ভিকি কৌশলের ‘তোওবা তোওবা‘ গানের তালে মত্ত সকলে। অনেকেই এই গানের তালে রিল বানাচ্ছেন। সম্প্রতি এই সম্পর্কিত একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। কি হয়েছিল ভিডিওতে? জানতে চাইলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

ভাইরাল ভিডিওর বিবরণ

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গেছে ভিকি কৌশলের ‘তোওবা তোওবা‘ গানের তালে লাল টুকটুকে শাড়ি পরে রিল বানাচ্ছেন এক যুবতী। সে রাস্তার মাঝে ভিকির সিগনেচার স্টেপ কপি করে নাচতে যান। কিন্তু টাল সামলাতে না পেরে রাস্তার মাঝে মুখ থুবড়ে পড়ে যান ওই যুবতী। সে যে বেশ চোট পেয়েছে, তা ভিডিও দেখলেই বোঝা যায়। এই ভিডিওটি ইনস্টাগ্রামে @mona_dance থেকে পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি ১ কোটির বেশি মানুষ দেখেছেন। অনেকে লাইক করেছেন ভিডিওটি। তবে কেউ কেউ ওই যুবতীকে সাবধান করেছেন যাতে সে এমন বিপদজনক রিল না বানায়। কেউ লিখেছেন, ‘এত ওভাররিএক্ট করার দরকার নেই‘। কেউ লিখেছেন, ‘বোন পিছন থেকে বাস ধাক্কা মেরে দিত‘। আপনিও আপনার মতামত জানানোর জন্য এখানেই দেখে নিন ভিডিওটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026