নিউজ

Aadhaar জালিয়াতির বিরুদ্ধে নতুন ব্যবস্থা চালু করল UIDAI, নম্বর ছাড়াই করতে পারবেন e-KYC

আধার নম্বরের মাধ্যমে জালিয়াতির বিরুদ্ধে নতুন ব্যবস্থা চালু করেছে ভারতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ (UIDAI)। এর ফলে এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে আধার নম্বর না দিয়েই ইলেকট্রনিকভাবে (e-KYC) পরিচয় যাচাই করা যাবে। এজন্য গ্রাহককে শুধুমাত্র একটি বিশেষ ফাইল (XML) জিপ ফরম্যাটে জমা দিতে হবে। প্রতিষ্ঠান নিজে এই ফাইলটি পড়ে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করবে।

এই সুবিধায় গ্রাহকের পরিচয় যাচাইয়ের বিস্তারিত বিবরণ XML ফাইলটিতে সংরক্ষণ করা হবে। এই ফাইলটিতে UIDAI-এর ডিজিটাল স্বাক্ষর থাকবে। এটি শুধুমাত্র বিশেষ মেশিনের মাধ্যমেই পড়া যাবে। ফলে আধার নম্বর না দিয়েই সহজেই e-KYC সম্পন্ন করা যাবে। XML ফাইলটি UIDAI-এর ওয়েবসাইট থেকে জিপ ফরম্যাটে ডাউনলোড করতে হবে।UIDAI-এর মতে, এই ব্যবস্থায় আধারের তথ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তা সহজেই ধরা পড়বে। কেননা, পরিচয় যাচাইয়ের তথ্যের সাথে গ্রাহক কর্তৃক প্রদান করা পাসকোড যুক্ত করা হয়েছে। আধার নম্বর না দিয়েই kyc করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হল।

১) নতুন ব্যবস্থাটি ব্যবহার করতে হলে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যেতে হবে

২) এরপর আধার নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগইন করতে হবে। এতে আধারের ড্যাশবোর্ড খুলে যাবে

৩) এখানে অফলাইন e-KYC-এর বাটনে ক্লিক করতে হবে

৪) এরপর আধার পেপারলেস e-KYC-এর জন্য একটি শেয়ার কোড দিতে হবে। এই কোডটি ভবিষ্যতে এই ফাইলটি খুলতে ব্যবহার করা হবে

৫) এখন ডাউনলোড-এ ক্লিক করতে হবে। এতে জিপ ফাইলটি ডাউন অ্যাপ-এ পড়ে যাবে। এর পাসওয়ার্ড হবে আপনার শেয়ার কোড, যা আপনি ওয়েবসাইট খুলতে সময় দিয়েছিলেন

Nirajana Nag

Recent Posts

রান্নার গ্যাসের আসল খরচ ১৬০০ টাকার কাছাকাছি! তবু কম দামে মিলছে LPG, জানুন নতুন রেট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ক্রমশ বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়তে শুরু…

June 16, 2026

‘১৫ বছরে কোনও কাজই হয়নি!’ দলবদলের পর বিস্ফোরক রচনা, তৃণমূলকে ঘিরে তীব্র জল্পনা

রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন…

June 16, 2026

বিশ্বের সেরা সুন্দর বিমানবন্দরের তালিকায় ভারতের জোড়া সাফল্য! সম্মান পেল এই দুই এয়ারপোর্ট

ভারতের বিমান পরিবহণ পরিকাঠামো এবার বিশ্বমঞ্চে আরও এক বড় স্বীকৃতি পেল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত Prix Versailles…

June 16, 2026

বেকার হলেই মিলবে না ৩০০০ টাকা! যুবশক্তি প্রকল্পে আবেদন করতে লাগবে এই যোগ্যতা

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে শীঘ্রই চালু হতে পারে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের…

June 16, 2026

ফ্রি বিদ্যুৎ ও ৭৮ হাজার টাকা ভর্তুকি! PM Surya Ghar Yojana-য় আবেদন করবেন কীভাবে?

বিদ্যুতের ক্রমবর্ধমান খরচের মধ্যে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর:…

June 16, 2026

ফের চড়ল সোনা-রুপোর দাম! গয়না কেনার আগে দেখে নিন আজকের কলকাতার রেট

সপ্তাহের শুরুতেই আবারও মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ ফেলল সোনা ও রুপোর দাম। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা,…

June 16, 2026