আধার লকের ক্ষেত্রেও প্রতারণার ফাঁদ, ভুলেও ক্লিক করবেন না অচেনা লিঙ্কে – Aadhaar Biometric Lock

নতুন ধরনের ফাঁদ পেতেছে প্রতারকরা। এবার আধার কার্ডের সূত্র ধরেই নতুন করে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি বেশ কিছু প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে। শুনলে হয়তো ভয়ে চমকে যাবেন অনেকেই। অচেনা সূত্র থেকে মেলে কিংবা ম্যাসেজে আসা লিঙ্কে ক্লিক করলেই এখন বিপদ। এই মুহূর্তে এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে বিশেষ করে প্রবীণদের সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি একটি ঘটনা সূত্রে জানা গিয়েছে, অচেনা সূত্র থেকে আসা একটি ম্যাসেজে আঁধার লিঙ্ক করার লিঙ্ক দেখে কোনো দিক না ভেবেই সেই লিঙ্কে ক্লিক করে দেন এক প্রবীণ নাগরিক। আর এরপরেই তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৩২ হাজার টাকা। এই ঘটনা গত সোমবারের। ঐ প্রবীণ নাগরিকের আধার কার্ডের লক খুলতে কোনো সমস্যা হচ্ছে কিনা? সেই নিয়ে ফোন করে জানতেও চাওয়া হয়েছিল। শোনা গেছে এই বৃহস্পতিবারও তলার এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একইভাবে জালিয়াতি করে টাকা তুলে নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসন এই প্রতারণা প্রসঙ্গে চারিদিকে সতর্কবার্তা ছড়াতে শুরু করে দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী, কোন অচেনা সূত্র থেকে যদি মেলে বা ম্যাসেজের মাধ্যমে আধার লিঙ্ক করতে বলে তবে সেটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে প্রতারণা থেকে বাঁচতে আধার লক করার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে বিশেষ করে সচেতন নন প্রবীণরা। আধার নম্বর লক করার আলাদা পদ্ধতি রয়েছে। পুলিশের পরামর্শ অনুযায়ী, এমআধার অ্যাপের মাধ্যমেই আধার লক করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা এই ধরনের অ্যাপে করতে খুব একটা সাবলীল নন তারা ব্যাঙ্কে, পোস্ট অফিসে কিংবা আধার সেবা কেন্দ্রে গিয়েও আধার নম্বর লক করতে পারেন। তবে এক্ষেত্রে লাল বাজারের কর্মকর্তাদের মত, কেওয়াইসি দেওয়ার সময় ‘মাস্ক’ করে দিতে হবে। অর্থাৎ আধার নম্বরের শেষ ৪-টে নম্বর লেখাই উচিৎ। পাশাপাশি তারা এও জানিয়েছেন, ভেজা কিংবা তেল হাতে বায়োমেট্রিক ছাপ দেওয়া একেবারেই অনুচিৎ। আর এই সবকিছু থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন সকলে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026