নিউজ

আধার কার্ডের ঠিকানা বদলানোর নিয়ম হলো আরো সহজ, ইউআইডিএআই বদলে দিল নিয়ম

ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ অর্থাৎ ইউআইডিএআই এবারে ভারতের বাসিন্দাদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে হাজির হয়েছে। যারা এবার থেকে আধার কার্ডের তথ্য আপডেট করতে চান তাদের জন্য ব্যাপারটা হয়ে গেল আরো সহজ। এবারে নিজের পরিবারের প্রধান ব্যক্তির সম্মতিতেই আপনি অনলাইনে বসে নিজের আধার কার্ডের তথ্য পরিবর্তন করে ফেলতে পারবেন। তবে এর জন্য পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কের কোন একটি প্রমাণ পত্র আপনাকে জমা করতে হবে। ইউআইডিএআই মঙ্গলবার জারি করা আধিকারিক বয়ানে এই ব্যাপারে আরো বিস্তারিত জানিয়েছে।

ইউআইডিএআই জানিয়েছে, এই ধরনের কাগজপত্রের মধ্যে রেশন কার্ড, অঙ্কপত্র বিবাহ প্রমাণপত্র অথবা পাসপোর্ট থাকতে পারে, যেখানে পরিবারের ওই প্রধান ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের কথা লেখা থাকতে হবে। যদি সেই সমস্ত কাগজপত্রের মধ্যে পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক প্রদর্শিত না হয়, তাহলে কিন্তু ওই কাগজ আপনি ব্যবহার করতে পারবেন না। আর যার কাছে এই ধরনের কোন কাগজ নেই অথবা কোন প্রমাণপত্র নেই, তারা কিন্তু সরাসরি নিজের পরিবার প্রধানের স্ব ঘোষণা পত্র জমা করতে পারেন।

এই সুবিধার মাধ্যমে ওই ব্যক্তির সন্তান স্ত্রী অথবা বাবা-মা এই পদ্ধতিতে নিজের আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। তবে হ্যাঁ আগে কিন্তু ওই ব্যক্তিকে নিজের আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন শহরে এই কাজ শুরু হয়ে গিয়েছে। আগে যেভাবে আধার কার্ডের তথ্য আপডেট করতে হতো, তার থেকে এই পদ্ধতিতে তথ্য আপডেট কিছুটা আলাদা। ইউআইডিএআই প্রথমে আপনার সেই তথ্য যাচাই করবে এবং তার পরেই আপনাকে আধার কার্ডের তথ্য আপডেট করার অনুমতি দেবে। আপনাদের জানিয়ে রাখি, এই পদ্ধতির সুবিধা আপনি তখনই নিতে পারবেন যখন আপনার বয়স ১৮ বছরের বেশি হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026