কেন্দ্রীয় সরকারের একের পর এক সিদ্ধান্তে যখন গোটা ভারত তোলপাড়, তখন জনসাধারণের চোখের ঘুম উড়েছে কোন সিদ্ধান্তকে মান্যতা দেবে, তাই ভেবে। আজ্ঞে হ্যাঁ, আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করা কিংবা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার মত একাধিক যুগান্তকারী পদক্ষেপ কয়েক মাসের মধ্যে নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে ভারতের লক্ষাধিক মানুষ সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে নির্দিষ্ট তথ্য না জানার কারণে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য কেন্দ্রীয় সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
ভারতে এই মুহূর্তে কয়েক লক্ষ ভূয়া রেশন কার্ড ধারী নিয়মিত সরকারি কোষাগার থেকে রেশন অপসারণ করছে। যার ফলে গরিব মানুষেরা নির্দিষ্ট পরিমাণ রেশন থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। এবার কেন্দ্রীয় সরকার সেই সমস্ত ভুয়া রেশন কার্ডধারীদের বিপক্ষে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। ভারতের যে সমস্ত ভুয়া রেশন কার্ড রয়েছে, তা বাতিল করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের সূচনা হয়েছে।
এবার থেকে কোন ব্যক্তিকে রেশন কার্ডের সুবিধা পেতে হলে, রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করতে হবে ওই ব্যক্তিকে। আজ্ঞে হ্যাঁ, রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করা না থাকলে সেই সমস্ত রেশন কার্ডগুলিকে বাতিল বলে ঘোষণা করা হবে সরকারের পক্ষ থেকে। আমরা আপনাদের বলে রাখি, রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করার সময়সীমা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে এবার সেই সময়সীমার মেয়াদ আরও কিছুটা বাড়িয়েছে সরকারি ভবন। ভারতের সাধারণ নাগরিকদের জন্য রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করার শেষ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে যে ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করবেন না, তার রেশন কার্ড বাতিল বলে গণ্য হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…