দেশ

RBI কি তুলে নিচ্ছে 500 টাকার নোট? চিরতরে বন্ধ হতে চলেছে আধার কার্ড? জানুন খবরের সত্যতা

সম্প্রতি বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ কয়েকটি ভুয়া খবর প্রকাশিত হচ্ছে। যেখানে ভারতীয়দের ব্যবহারিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাতিল হচ্ছে বলে দাবি করা হচ্ছে। যেখানে আধার কার্ড, প্যান কার্ড এবং 500 টাকার নোট মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে বাতিলের খাতায় ফেলেছে শিক্ষা দোস্ত নামের ইউটিউব চ্যানেল।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারত সরকার তথা রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে বিভিন্ন স্কিমের মাধ্যমে। আর সেই সুবিধাগুলো গ্রহণ করতে হলে অবশ্যই নাগরিকের কাছে প্যান তথা আধারের মতো গুরুত্বপূর্ণ নথি থাকা প্রয়োজন। তবে শিক্ষা দোস্ত নামের ওই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত তথ্যটি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পর থেকেই বেশ আশঙ্কার সৃষ্টি হয়েছে তাদের মনে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভুল তথ্যের উপর ভিত্তি করে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে আধার কার্ড এবং প্যান কার্ড সম্পর্কে প্রকাশিত ভুয়া তথ্যের উপর ভিত্তি করে একটি সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার। PIB দ্বারা জানানো হয়েছে, শিক্ষা দোস্ত নামের ওই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওটির কোন সত্যতা নেই।

PIB-র দ্বারা সত্য অনুসন্ধানের পরেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্যান কার্ড সহ ভারতে সাতটি গুরুত্বপূর্ণ নথি নিষিদ্ধ হওয়ার ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। ওই ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ভাবে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। দয়া করে এই ধরনের ভুল তথ্য গ্রহণ থেকে বিরত থাকুন। এই ধরনের খবরে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই সাধারণ মানুষের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026