নিউজ

Aadhaar Card: নকল আধার কার্ড থেকে সাবধান, নিজের স্মার্টফোনের মাধ্যমে যাচাই করুন এই সহজ উপায়ে

বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। তা ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আপনি যদি কোনও সরকারি বা বেসরকারি কাজ করতে যান, তবে তার জন্য আধার কার্ড প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড। এর মানে হল আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। কিন্তু আজকাল দেশ জুড়ে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতির অনেক ঘটনা আসছে।

এই জাল আধার কার্ডের জন্য আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। ধরুন আপনার বাড়িতে অনেকগুলি ভাড়াটিয়া রয়েছে। আপনি তাদের পরিচয়পত্র হিসেবে সকলের থেকে তাদের আধার কার্ড দেখতে চাইবেন। এবার যদি কেউ জাল আধার কার্ড দেখিয়ে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করে সেক্ষেত্রে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই মাত্র কয়েক মিনিট খরচ করে মোবাইলের মাধ্যমে চেক করে নিন আধার কার্ড আদেও আসল না নকল। কি করে করবেন চেক? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আপনি যদি আধার কার্ডের বাস্তবতা জানতে চান, তাহলে এর জন্য আপনাকে প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/en/-এ যেতে হবে। এর পরে, আধার পরিষেবাতে ভেরিফাই আধার নম্বরের বিকল্পটি নির্বাচন করতে হবে, এই প্রক্রিয়াটি করার পরে আপনাকে আধার নম্বর লিখতে হবে। এর পর আপনাকে Proceed to Verify Aadhaar অপশনে ক্লিক করতে হবে। আপনি এই প্রক্রিয়াটি করার সাথে সাথেই আধার সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় বিবরণ আপনার স্ক্রিনে উপস্থিত হবে।

Nirajana Nag

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026