নিউজ

Aadhaar card: ইউআইডিআই জারি করল বড় নির্দেশিকা, আধার কার্ড আপডেট নিয়ে চলে এলো বড় ঘোষণা

অনেক সময় আধার কার্ড তৈরি করার সময় আমরা কিছু ভুল তথ্য প্রবেশ করিয়ে ফেলি অথবা কোন কোন সময় আমাদের আধার কার্ডের তথ্য আপডেট করার দরকার পড়ে। এই কারণে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারি। এই কারণে আধার কার্ড তৈরি করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি কোন কারণে ভুল তথ্য দিয়ে থাকেন অথবা বিবাহের পর আপনার পদবী পরিবর্তন করার দরকার পরে, তাহলে এর জন্য নতুন ব্যবস্থা নিয়ে এসেছে ইউআইডিএআই। আপনাদের জানিয়ে রাখি, এবার থেকে আপনার আধার কার্ডের নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর এবং জেন্ডার আপডেট করতে পারবেন। তবে বারবার এই আপডেট করা সম্ভব নয়। চলুন জেনে নেওয়া যাক, কয়বার আপনি তথ্য আপডেট করতে পারবেন আধার কার্ডে।

সাধারণত আধার কার্ড অন্যান্য নথি থেকে আলাদা কারণ এতে বায়োমেট্রিক রয়েছে। এই কারণে আধার কার্ড তৈরি করার সময় আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। না হলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। আপনি আধার কার্ডে আপনার নাম পরিবর্তন করতে পারবেন সর্বমোট দুইবার। যদি আপনার নামের বানান ভুল থাকে, অথবা যদি আপনি বিয়ের পর উপাধি পরিবর্তন করেন, তাহলে আপনার আধার কার্ডের নাম আপনি পরিবর্তন করতে পারবেন। অফলাইন অথবা অনলাইনে গিয়ে আপনি এই আপডেট করতে পারেন।

জেন্ডার এবং জন্মতারিখ আপনি কেবল মাত্র একবার পরিবর্তন করার সুযোগ পাবেন। তাই এই তথ্য যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে সমস্যা পড়তে হবে। তবে যদি আপনি বারংবার বাড়ি পরিবর্তন করেন তাহলে আপনি বাড়ির ঠিকানা পরিবর্তন করতেই পারেন। এছাড়া ইমেইল আইডি, মোবাইল নম্বর, ছবি, আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যানের মতো কিছু তথ্য আপনি বারবার আপডেট করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026