ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar: আধার কার্ড দিয়ে হবে না আর কোন জালিয়াতি, জানুন কীভাবে নিজেকে সুরক্ষিত করবেন?

আধার কার্ড আজকের দিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারের মোবাইল নম্বর প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছে। অনেকেই সরকারি এবং বেসরকারি কাজে আধার কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু এখনকার দিনে আধার কার্ড অনেক জায়গাতেই অপব্যবহৃত হচ্ছে। অনেকের সঙ্গেই প্রতারণার মত ঘটনাও ঘটেছে এই আধার কার্ড নিয়ে। সম্প্রতি এরকম পরিস্থিতিতে জালিয়াতি রুখতে একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছে ভারত সরকার। জানা যাচ্ছে এবার থেকে আপনারা আধার কার্ড লক করতে পারবেন। আধার কার্ড লক হয়ে গেলে আপনার ডেটা একেবারে সুরক্ষিত থাকবে, যার ফলে আপনার কোন রকম কোন অসুবিধা হবে না।

আপনি আধার কার্ড দিয়ে আপনার বায়োমেট্রিক বিবরণ সম্পূর্ণভাবে লক রাখতে পারেন। এরপরে কেউ আপনার আধার কার্ডের অপব্যবহার করতে পারবে না। এছাড়াও আপনি আধার কার্ড আনলক করতে পারেন যখনই আপনার প্রয়োজন হবে। যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় তাহলে প্রথমে আপনাকে আধার কার্ড লক করতে হবে। আধার কার্ডে উপস্থিত আধার নম্বর নিয়ে আপনার নামে কেউ জালিয়াতি করতেই পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আধার কার্ড লক করতে পারবেন।

আধার কার্ড লক করতে হলে আপনাকে আপনার ফোন থেকে ১৯৪৭ নম্বরে এসএমএস করতে হবে। প্রথমে আপনাকে GETOTP লিখে তারপর আপনার আধার কার্ডের শেষ চারটি অথবা আটটি ডিজিট লিখতে হবে। এরপর মেসেজ করলে আপনার কাছে একটি ওটিপি আসবে।

এরপরে আপনাকে LOCK UID লিখে স্পেস দিতে হবে এবং তারপর আবার আপনার আধার কার্ডের শেষ চারটি অথবা আটটি ডিজিট লিখে তারপর স্পেস দিয়ে ওটিপি লিখে ১৯৪৭ নম্বরে এসএমএস করতে হবে। তাহলেই আপনার আধার কার্ড লক হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026