নিউজ

Aadhaar card: এইভাবে মাত্র ২ মিনিটের মধ্যেই অনলাইনে যাচাই করে নিন আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা ফোন নম্বর ও ইমেইল আইডি, দেখুন পদ্ধতি

আজকের ডিজিটাল যুগে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস সঠিক এবং আপ-টু-ডেট কিনা তা আপনি এখন সহজেই বুঝতে পারবেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওরফে ইউআইডিএআই গত মঙ্গলবার একটি নতুন পরিষেবা চালু করেছে দেশবাসীর জন্য। আগামী দিনে দেশের মানুষজন এদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে তাদের আধারের সঙ্গে যুক্ত নম্বর চেক করে নিতে পারবেন। এর সাথে সাথেই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা ইমেইল আইডি যাচাই করা যাবে এই পদ্ধতিতে। এটা সবার পক্ষেই একটা বিশাল বড় সুবিধা। UIDAI লক্ষ্য করেছে যে দেশের বেশিরভাগ মানুষ তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে কিনা, সেই বিষয়ে খুব একটা নিশ্চিত নন।

এছাড়াও UIDAI বিবৃতি জারি করে জানিয়েছে, অনেক সময় মানুষের মনে ভয় ছিল তাদের আধার নম্বরের ওটিপি অন্য কারো মোবাইল নম্বরে চলে যেতে পারে। কিন্তু এখন এই নতুন পরিষেবার ফলে খুব সহজেই তারা এই বিষয়টিকে যাচাই করে নিতে পারবেন। এর জন্য আপনাকে সহজ কিছু স্টেপ অনুসরণ করতে হবে। আর এর জন্য আপনাকে বাড়ি থেকে বাইরেও যেতে হবে না।

অনলাইন মাধ্যমে কিভাবে করবেন এই কাজ?

১. প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপরে আপনাকে ‘মাই আধার’ অপশনে ক্লিক করতে হবে এবং তারপর ‘আধার সার্ভিসেস’ অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপরে ব্যবহারকারীদের ভেরিফাই মোবাইল/ আধার নম্বর অপশনে ট্যাপ করতে হবে।

৪. তারপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি নিজের মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে যাচাই করতে পারবেন।

৫. আধার নম্বর সহ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ক্যাপচার সহ আপনাকে লিখতে হবে।

৬. এরপরে ওটিপি মোবাইল এবং ইমেইল ভেরিফাই হয়ে যাবে। এভাবেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিংক করা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026