ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

গৃহস্থালির গ্যাস সংযোগের সাথে কেওয়াইসি করার শেষ তারিখ ঘোষণা হয়ে কেন্দ্র, জানুন কবে পর্যন্ত সময় রয়েছে?

গৃহস্থালির গ্যাস সংযোগ থাকা গ্রাহকদের কেওয়াইসি করা এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে এবং এই সম্পর্কে একটি নির্দেশ জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। এই নির্দেশের অধীনে গ্রাহককে তার আধার কার্ড এবং নিজের গ্যাসের কানেকশন একসাথে আপডেট করতে হবে। সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অফিসে গিয়ে বিনামূল্যে এই কাজটা করা যাচ্ছে। আঙুলের ছাপ এবং ফেস ডিটেক্টর এর মাধ্যমে আপডেট করা হচ্ছে কেওয়াইসি। আর যেহেতু এটা একটা বায়োমেট্রিক কেওয়াইসি, তাই যার নামে গ্যাস সংযোগ রয়েছে তাকে গিয়ে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে।

ভোক্তাদের সুবিধার জন্য এবারে জেলার অনেক সংস্থা সাব এজেন্ট বা হকারদের দিয়ে ঘরে ঘরে কেওয়াইসি করার জন্য ডিভাইস সরবরাহ করছে। অনেক জায়গায় আবার যারা গ্যাস ডেলিভারি দেন তারাও এই কাজটা করছেন। কেন্দ্রীয় সরকার এলপিজি গ্রাহকদের এই মুহূর্তে বেশ অনেকটা ভর্তুকি দিচ্ছে। নিয়মিত ভর্তুকি ছাড়াও এখন রাজ্য সরকার লাডলি বহনা যোজনার সুবিধাভোগীদের ৪৫০ টাকা সাবসিডি দিচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনার গ্যাসের কানেকশনের যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এই কিমের অধীনে যদি আপনি নিজের নাম নথিভুক্ত করেন তাহলে, আপনি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়মিত ভর্তুকি পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দেশ থেকে দুর্নীতি কমানো যায়। অনেক মানুষ এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত নিজের গ্যাস সংযোগের সাথে আধার এবং কেওয়াইসি লিংক করেননি। তাই তাদের সংযোগ বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই। তাদের জন্য এবার একটি নতুন আপডেট নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই নিয়ম পরিবর্তনের পরে, এবার আপনারা ২৬ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে এই কাজটা করতে পারছেন। যদি ২৬ শে জানুয়ারির পরেও কিছু মানুষের কেওয়াইসি বাকি থেকে যায়, তাহলে কিন্তু এই তারিখ আরও বৃদ্ধি করা হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026