বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। অনেকেই নিজের সাধ্যমত ছোট বিনিয়োগ প্রকল্পতে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এপ্রিল মাসে এমন কিছু নিয়ম সংশোধন করেছে, যেই নিয়ম না মানলে এই মাসের মধ্যে আপনার ছোট সঞ্চয়ের অ্যাকাউন্ট লক হয়ে যাবে। নিয়ম না মানলে আপনি বিপাকে পড়তে পারেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ভারত সরকার দ্বারা পরিচালিত হয় প্রচুর স্বল্প সঞ্চয় প্রকল্প। তবে এবার বদলে যাচ্ছে বিনিয়োগের নিয়মে। আপনাদের জানিয়ে রাখি যে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে এবার থেকে আবশ্যিক করা হল প্যান ও আধার কার্ড। যাদের আগের থেকে এই অ্যাকাউন্ট থাকলেও আধার বা প্যান নম্বর দেওয়া নেই, তাদেরও নির্দিষ্ট দিনের মধ্যে প্যান, আধার বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। আর তা না হলে ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট।
আপনাদের জানিয়ে রাখি, এর সময়সীমা আর মাত্র ৬ দিন। বর্তমান গ্রাহকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের আধার নম্বর জমা দিতে হবে। কেউ যদি এই কাজ করতে ব্যর্থ হন, তাহলে আধার নম্বর জমা না দেওয়ার সময় পর্যন্ত তাদের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হবে। আগে আধার নম্বর জমা দেওয়া ছাড়াই সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ সম্ভব ছিল। যদিও এখন থেকে গ্রাহকদের এই ধরনের সেভিং স্কিমে বিনিয়োগ করার জন্য কমপক্ষে তাদের আধার নথিভুক্তি নম্বর জমা দিতে হবে। আসলে এগুলি হল কেওয়াইসি প্রক্রিয়ার অন্তর্গত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…