নিউজ

Aadhaar Card: আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিংক আছে? চেক করা নিয়ে বড় ঘোষণা করল UIDAI

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওরফে ইউআইডিএআই মঙ্গলবার একটি নতুন পরিষেবা চালু করল দেশবাসীর জন্য। আগামী দিনে দেশের মানুষজন এদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে তাদের আধারের সঙ্গে যুক্ত নম্বর চেক করে নিতে পারবেন। এর সাথে সাথেই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা ইমেইল আইডি যাচাই করা যাবে এই পদ্ধতিতে। এটা সবার পক্ষেই একটা বিশাল বড় সুবিধা। UIDAI লক্ষ্য করেছে যে দেশের বেশিরভাগ মানুষ তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে কিনা, সেই বিষয়ে খুব একটা নিশ্চিত নন।

এছাড়াও UIDAI বিবৃতি জারি করে জানিয়েছে, অনেক সময় মানুষের মনে ভয় ছিল তাদের আধার নম্বরের ওটিপি অন্য কারো মোবাইল নম্বরে চলে যেতে পারে। কিন্তু এখন এই নতুন পরিষেবার ফলে খুব সহজেই তারা এই বিষয়টিকে যাচাই করে নিতে পারবেন। এর জন্য আপনাকে সহজ কিছু স্টেপ অনুসরণ করতে হবে। আর এর জন্য আপনাকে বাড়ি থেকে বাইরেও যেতে হবে না।

অনলাইন মাধ্যমে কিভাবে করবেন এই কাজ?

১. প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপরে আপনাকে ‘মাই আধার’ অপশনে ক্লিক করতে হবে এবং তারপর ‘আধার সার্ভিসেস’ অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপরে ব্যবহারকারীদের ভেরিফাই মোবাইল/ আধার নম্বর অপশনে ট্যাপ করতে হবে।

৪. তারপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি নিজের মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে যাচাই করতে পারবেন।

৫. আধার নম্বর সহ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ক্যাপচার সহ আপনাকে লিখতে হবে।

৬. এরপরে ওটিপি মোবাইল এবং ইমেইল ভেরিফাই হয়ে যাবে। এভাবেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিংক করা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026