নিউজ

Aadhaar card: আধার তথ্যের নিরাপত্তা বৃদ্ধি করতে আরো কড়াকড়ি, শুরু হলো নতুন ব্যবস্থা

আধার কার্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রাহকের তথ্য যাচাই করে আর্থিক লেনদেন এবং নানা পরিষেবা দেওয়ার পরিধি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ভারতে। আদা কর্তৃপক্ষ স্বীকার না করলেও অনেক ক্ষেত্রেই গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে আধারের বিরুদ্ধে। এই পদ্ধতি আরও নিরাপদ করতে এবারে কৃত্রিম মেধাভিত্তিক একটি নতুন প্রযুক্তি তৈরি করতে চলেছে আধার কর্তৃপক্ষ। আঙুলের ছাপের ভিত্তিতে সকলের আধার তথ্য যাচাই এর পদ্ধতি আরও শক্তিশালী করতে চলেছে ইউআইডিএআই।

সোমবার আধার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, তারা নিজেরাই এই প্রযুক্তিগত উন্নয়ন করছে যেখানে আঙুলের ছাপ এবং আঙুলের রেখার একাংশ একসঙ্গে প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হবে। এক অর্থে এটি হলো দুটি পর্যায়ের তথ্য যাচাই প্রক্রিয়া। এর হাত ধরে আগের থেকে অনেক বেশি সহজে প্রতারণা কমানো যাবে বলেই মনে করছে আধার সংস্থা। তৃণমূল স্তরে যেসব সংস্থা আধারের তথ্য যাচাইয়ের কাজে যুক্ত তাদের ক্ষেত্রে পর্যায়ক্রমে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। এই প্রযুক্তিতে গোটা প্রক্রিয়া রূপান্তরের জন্য সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে ইউআইডিএআই এর বিভিন্ন আঞ্চলিক দফতর।

সংশ্লিষ্ট মহলের খবর, আগে তথ্য যাচাই এর ক্ষেত্রে একটি বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হতো। এখন সেই জায়গায় একটি কৃত্রিম মেধাভিত্তিক প্রযুক্তির উন্নয়ন ঘটানো হচ্ছে। ডিসেম্বর পর্যন্ত আধার তথ্য যাচাই এর মাধ্যমে ৮৮০০ কোটি লেনদেন হয়েছে। দিনে গড়ে প্রায় সাত কোটি লেনদেন হয়েছে। অধিকাংশই আঙ্গুলের ছাপের ভিত্তিতে লেনদেন হয়েছে। তাই এই লেনদেনের ক্ষেত্রে যাতে কোন রকম জালিয়াতি না হয়, তার জন্যই আরো কড়াকড়ি শুরু করেছে আধার কর্তৃপক্ষ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026