ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar Card Update: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ, তাড়াতাড়ি কাজে লাগান, বারবার এমন সুযোগ কিন্তু আসে না

আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। সরকারি কাজের জন্য প্রথমে আপনার আধার কার্ড দরকার পড়বে। ব্যাংক একাউন্ট খুলতে বা যে কোন সরকারি প্রকল্পের সুবিধা নিতে, সব ক্ষেত্রেই আধার কার্ড আপনার প্রয়োজন হবে। এমনকি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি নিতে হলেও আপনার আধার কার্ডের দরকার পড়ে। যদি আপনার আধার কার্ডে কোনভাবে ভুল তথ্য থাকে তাহলে আপনি সংশোধন করতে পারেন সহজেই। এখনই এই কাজ করার সবথেকে ভালো সময়। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ইউআইডিএআই কিছু সময়ের জন্য বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা দিয়েছে। এখন অনলাইনে আধার কার্ড আপডেট করতে আপনাকে কোনরকম টাকা দিতে হবে না।

যদি আপনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করেন তাহলে আপনাকে ৫০ টাকা দিতে হবে। তবে এখন কয়েক দিনের জন্য আধার কার্ডের সুবিধা একেবারে বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। অনলাইনে ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আপনি আধার কার্ড আপডেট করতে পারেন। যাদের আধার কার্ডের সময় দশ বছর হয়ে গিয়েছে তাদের কাছে আধার কার্ড আপডেট করার এটাই সবথেকে ভালো সুযোগ। আধার কার্ডে থাকা নাম, ঠিকানা, ছবি, জন্মদিন, মোবাইল নম্বর, ইমেইল এর মত তথ্যের পাশাপাশি আঙুলের ছাপ এবং ফটোগ্রাফের মত বায়োমেট্রিক আপডেট আপনি করতে পারেন।

যদিও এর মধ্যে কিছু জিনিস এমন আছে যা অনলাইনে আপডেট করতে হয়, আবার কিছু জিনিস এমন আছে যা আপনাকে অফলাইনে আপডেট করতে হবে। এই আপডেট করার জন্য আপনাকে ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। সেখানে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে আপনাকে লগইন করতে হবে। তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিতে হবে সেখানে। এরপরে সার্ভিস ট্যাবে গিয়ে আপডেট আধার অনলাইন বাটনে ক্লিক করে আপনার আধার কার্ড আপডেট করতে হবে।

Nirajana Nag

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026