Aadhaar Card Update: আধার কার্ড নিয়ে বড় খবর প্রকাশ্যে, ১০ বছর পেরোলেই হবে সমস্যা

বর্তমানে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। যেকোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয়। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যেকোন পরিচয়পত্র দেখানোর ক্ষেত্রেও আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে আধার কার্ড সংক্রান্ত একটি বড় তথ্য সামনে এসেছে, যা শুনলে অবাক হবে একাধিক সাধারণ জনতা। নিম্নে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল। উল্লেখ্য এখন ইউআইডিএআই ছাড়াও বিএলএ-র মত সংস্থা আধার কার্ড তৈরি করা শুরু করেছে।

যদি কারোর বাড়িতে ১০ বছরের পুরানো আধার কার্ড থেকে থাকে তবে তা এখনই আপডেট করে নিতে হবে, না হলেই পড়তে হবে একাধিক সমস্যায়। চলতি বছরের ১৪-ই ডিসেম্বর পর্যন্ত আধার কার্ড আপডেটের কাজ করা যাবে। এই আপডেট করার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত খুব সম্প্রতি বাড়িয়েছে সরকার। এখন এই আধার কার্ড আপডেট করার গোটা প্রক্রিয়াটি বিনামূল্যেই করা যাবে। চলতি বছরের ১৫-ই মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন করতে ২৫ টাকা করে চার্জ লাগছিল।

বেশ কিছু সময় ধরে আধার কার্ড আপডেটের জন্য সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে সরকারি পরিষেবা কেন্দ্রে। তবে এটি এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে করা যাবে। ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই এই আধার কার্ড আপডেটের কাজ নিমেষের মধ্যেই বিনামূল্যে করে নেওয়া যাবে। এখন তার জন্য পরিষেবা কেন্দ্রে ভিড় জমাতে হবে না। যতো তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পন্ন করতে না পারলে, আটকে যেতে পারে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। কারণ আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। আর সেই কার্ডে যদি কোনরকম কোন খামতি থেকে যায়, কিংবা ভুল তথ্য থেকে যায় তবে সমস্যা ভোগ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026