নিউজ

Aadhaar card: আধার কার্ডধারীদের জন্য বড় খবর, ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন এই কাজ

আধার কার্ড ব্যবহারকারীদের এবার একটি দুর্দান্ত সুবিধা প্রদান করতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওরফে ইউআইডিএআই। টানা দ্বিতীয়বারের জন্য এবারে বৃদ্ধি করা হয়েছে আধার কার্ড আপডেট করার সময়সীমা। এর আগে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার তারিখ নির্ধারিত হয়েছিল ১৪ জুন ২০২৩। তারপরে এই তারিখ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এবারে কেন্দ্রীয় সরকার আধার কার্ড আপডেট করার সময়সীমা ১৪ ডিসেম্বর অব্দি বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে ।

আধার কার্ড আজকের সময়ে মানুষের সনাক্তকরণের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই কারণে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া হোক বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সব জায়গায় এর একটা প্রয়োজন রয়েছে। এজন্য এই সম্পর্কিত নথিগুলি আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই কাজটি করার জন্য একটা নির্দিষ্ট ফি রয়েছে যা আপনাকে দিতে হবে। কিন্তু এবারে আধার কার্ড সংস্থা এই ফি তুলে দেওয়ার ঘোষণা করেছে। এবার থেকে এই কাজ করার জন্য আর আপনাকে অতিরিক্ত কোন টাকা দিতে হবে না। ১৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করতে পারবেন।

একটি নতুন স্মারকলিপি প্রকাশ করে সংস্থা জানিয়েছে, এবারে গ্রাহকের আধার কার্ডের নথি আপডেট করার জন্য আরো তিন মাস সময় দেওয়া হচ্ছে। মাই আধার পোর্টালের মাধ্যমে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপনি এই কাজটি করতে পারেন। দশ বছর পূর্ণ হওয়ার পরে অন্ততপক্ষে একবার আধার কার্ড আপডেট করতে হয় গ্রাহককে। আপনি ঘরে বসেই নথি জমা করতে পারেন এবং খুব সহজে আপনার আধার কার্ড বিনামূল্যে আপডেট করে ফেলতে পারেন।

ঘরে বসেই এভাবে নথি আপলোড করুন –

১. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে।

২. এর পরে আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত আধার নম্বর এবং ওটিপি প্রবেশ করে লগইন করতে হবে।

৩. পরিচয় এবং ঠিকানার বিশদ বিবরণ আপনার প্রোফাইলে পূরণ করতে হবে।

৪. এবারে আপনকে ভুল বিবরণ সংশোধন করতে হবে।

৫. এরপর, আপনার বিবরণ সঠিক হলে ‘I verify that the above details are correct’-এ ক্লিক করুন।

৬. এবার আপনাকে ড্রপ-ডাউন মেনুতে যেতে হবে এবং আইডেন্টিটি ডকুমেন্টে ক্লিক করতে হবে।

৭. এবার আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে।

৮. ড্রপ-ডাউন মেনু থেকে আপনি যে নথিটি জমা দিতে চান তা নির্বাচন করুন।

৯. আপনার সম্মতি জমা দিন তাহলেই, আপনার নথি আপলোড করা হবে।

Nirajana Nag

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026