যারা ১০ বছর আগে নিজেদের আধার কার্ড পেয়েছিলেন তাদের তথ্য আপডেট করার অনুরোধ করেছে ইউনিক আইডিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। মঙ্গলবা ইউআইডিএআই বলেছে সংশ্লিষ্ট ব্যক্তিকে এবারে নিজের সনাক্তকরণ এবং বসবাসের প্রমাণ নথি আপডেট করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে অনলাইন বা আধার কেন্দ্রে গিয়ে এই আধার কার্ডের তথ্য আপনি আপডেট করতে পারেন। তবে এই আপডেট প্রক্রিয়া বাধ্যতামূলক বলে উল্লেখ করেনি কেন্দ্রীয় সরকারি এই সংস্থা।
তবে ইউআইডিএআই এর বিজ্ঞপ্তিতে লেখা আছে সরকারি সুযোগ-সুবিধা পেতে থাকতে সবাইকে অবশ্যই তাদের আধার তথ্য আপডেট করতে হবে। এর ফলে কোন সনাক্তকরণ বা শংসাপত্রের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে না। এর আগে শুধুমাত্র ৫ থেকে ১০ বছর বয়সে যারা আধার কার্ড পেয়েছিল তাদের কার্ড এবং তথ্য আপডেট করা আবশ্যক ছিল। তবে এবারে পরিবর্তন হতে চলেছে সমস্ত নিয়মে। তবে এবার থেকে সাধারণ মানুষকে ১০ বছর অন্তর নিজেদের আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য উৎসাহিত করবে কেন্দ্রীয় সরকার।
বর্তমানে আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টালে গিয়ে আধারের তথ্য আপনি আপডেট করতে পারছেন। এর জন্য আপনাকে ssup.uidai.gov.in/ssup ওয়েব সাইটে যেতে হবে এবং তারপর প্রসিড টু আপডেট বিকল্পটি আপনাকে বেছে নিতে হবে। তারপরে আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে এগিয়ে যান আপনি। রেজিস্ট্রেশন নম্বর দিলে আপনার কাছে একটি ওটিপি আসবে এবং তারপর সেটাকে বসিয়ে আপনাকে লগইন করতে হবে। এরপর আপনি আপনার সমস্ত ডিটেলস আপডেট করতে পারবেন। আপনি যে ডিটেইল আপডেট করতে চান সেটিকে সিলেক্ট করে পরবর্তী আপডেট করতে হবে। এর জন্য সামান্য কিছু ফি দিতে হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…