নিউজ

Aadhaar Card: মাত্র কয়েক মিনিটে স্মার্টফোনেই যাচাই করুন আধার কার্ড নকল না আসল, জানুন পদ্ধতি

বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। তা ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আপনি যদি কোনও সরকারি বা বেসরকারি কাজ করতে যান, তবে তার জন্য আধার কার্ড প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড। এর মানে হল আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। কিন্তু আজকাল দেশ জুড়ে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতির অনেক ঘটনা আসছে।

এই জাল আধার কার্ডের জন্য আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। ধরুন আপনার বাড়িতে অনেকগুলি ভাড়াটিয়া রয়েছে। আপনি তাদের পরিচয়পত্র হিসেবে সকলের থেকে তাদের আধার কার্ড দেখতে চাইবেন। এবার যদি কেউ জাল আধার কার্ড দেখিয়ে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করে সেক্ষেত্রে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই মাত্র কয়েক মিনিট খরচ করে মোবাইলের মাধ্যমে চেক করে নিন আধার কার্ড আদেও আসল না নকল। কি করে করবেন চেক? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আপনি যদি আধার কার্ডের বাস্তবতা জানতে চান, তাহলে এর জন্য আপনাকে প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/en/-এ যেতে হবে।

এর পরে, আধার পরিষেবাতে ভেরিফাই আধার নম্বরের বিকল্পটি নির্বাচন করতে হবে, এই প্রক্রিয়াটি করার পরে আপনাকে আধার নম্বর লিখতে হবে।

এর পর আপনাকে Proceed to Verify Aadhaar অপশনে ক্লিক করতে হবে। আপনি এই প্রক্রিয়াটি করার সাথে সাথেই আধার সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় বিবরণ আপনার স্ক্রিনে উপস্থিত হবে।

এই সহজ প্রক্রিয়া অনুসরণ করে, আপনি সহজেই যেকোনো আধার যাচাই করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026