আধার কার্ড হলো ভারতীয় জনসাধারণের জন্য অন্যতম একটি পরিচয় পত্রের মাধ্যম। এই ১২ সংখ্যার নম্বরটি বিভিন্ন প্লাটফর্মে আপনারা ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন। বিভিন্ন সার্ভিস পাওয়ার জন্য আপনি এই আধার কার্ড ভেরিফিকেশন করতে পারেন। তবে আপনার আধার নম্বর কি সঠিক? এটা যাচাই করা আপনার সবার আগে দরকার। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই আধার নম্বর যাচাই আপনারা করতে পারবেন।
এই আধার নম্বর যাচাই করার জন্য প্রথমে আপনাকে আধার নম্বর ইস্যু করা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই আধার নম্বর ইস্যু করার সংস্থাটি হলো UIDAI। তারাই আপনার আধার সংখ্যা নির্ধারণ করে এবং তারাই আপনাকে জানিয়ে দেয় যে, আপনার আধার কার্ডের অপব্যবহার হয়েছে কিনা। তাই তাদের ওয়েবসাইট থেকে এই আপনার এই আধার নম্বর যাচাই করা উচিত।। চলো জেনে নেওয়া যাক কিভাবে এই কাজটি আপনি করবেন।
প্রথমত, আপনাকে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার পছন্দমত ভাষা নির্বাচন করতে হবে।
দ্বিতীয়ত, আপনাকে My Aadhaar সেকশনে গিয়ে সেখানে একটি নির্দিষ্ট ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে।
তৃতীয়ত, আপনাকে Aadhaar Authentication History অপশনে যেতে হবে, যিনি আপনি পেয়ে যাবেন আধার সার্ভিস সেকশনের নিচে। এরপর আপনাকে একটি নতুন ওয়েব পেজে যেতে হবে। সেখানে আপনাকে আপনার আধার নম্বর সিকিউরিটি কোড এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে।
চতুর্থত, আপনাকে ভেরিফিকেশন করে নেবার পর আপনার আধার কার্ডের তথ্য মিলিয়ে নিতে হবে এবং সেখান থেকে আপনি আপনার আধার কার্ড ব্যবহার করার সমস্ত জায়গা চেক করে নিতে পারবেন। যদি কোনভাবে, আপনি দেখেন আপনার ছাড়াও আধার নম্বর অন্য কেউ ব্যবহার করেছে, তাহলে আপনি ভালোভাবে যাচাই করে নিন সেই বিষয়টা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…