প্যান কার্ডের সাথে আধার লিংক করার সময়সীমা বাড়ানো হলো। ৩০ শে সেপ্টেম্বরের বদলে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত করা যাবে প্যান কার্ডের সাথে আধার লিংক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০১৯ এর মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিংক করা বাধ্যতামূলক। আয়কর দপ্তরের আইন অনুসারে, আপনি যদি এই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করেন তাহলে, আপনার প্যানকার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
২০১৯ এর কেন্দ্রীয় বাজেটের সময় প্যানকার্ডকে আধার কার্ডের সাথে সংযুক্ত না করার ফলে কি হতে পারে সেগুলো সংশোধন করেছিল কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, যে সমস্ত ব্যক্তিদের প্যান কার্ড আছে তারা আধার নম্বর পাওয়ার যোগ্য, এবং এই দুটিকে লিংক করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন ফাইল করার সময় আধার নম্বরটি উদ্ধৃত করাও বাধ্যতামূলক বলে জানানো হয়েছিল অর্থমন্ত্রকের তরফে।
আরও পড়ুন : জিওর পর এবার বিএসএনএল নিয়ে এলো ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান
সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট এডভাইজার জিতেন্দ্র সোলঙ্কির মতে, ‘যদি প্যানকার্ড আধারের সাথে লিংক না করা হয়, তবে প্যান কার্ড ৩১ ডিসেম্বর, ২০১৯ এর পর অকার্যকর হয়ে যেতে পারে। তখন আপনি নিজের আয়কর রিটার্নও ফাইল করতে পারবেন না। ইনভেস্টমেন্ট এবং ট্যাক্স বিশেষজ্ঞ বলবন্ত জৈনের মতে, ‘আপনি যদি নিজের প্যান কার্ডের সাথে আধার নম্বরটি লিংক না করেন তবে আপনার প্যানটি নিষ্ক্রিয় হয়ে যাবে যার অর্থ আপনি ৩১ ডিসেম্বরের পরে এটি ব্যবহার করতে পারবেন না।’
আধার লিংক না করলে বন্ধ হয়ে যাওয়া প্যান কার্ডটিকে কীভাবে আবার সক্রিয় করা যাবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও গাইডলাইন বা নির্দেশনা দেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, ৩১ শে ডিসেম্বরের পরে প্যান কার্ডের সাথে আধার নম্বর লিংক করলে প্যানকার্ডটি আবার সক্রিয় হয়ে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…