এক মিনিটে হবে আধার আপডেট, সমস্ত সরকারি কাজ হবে বাড়ির কাছেই, শুরু হচ্ছে এই বিশেষ মেলা

সরকারি কাজ কর্ম এবারে হবে একেবারে বাড়ির কাছ থেকেই। আধার কার্ড আপডেট থেকে শুরু করে সমস্ত সরকারি নথির কাজ এক মিনিটেই হয়ে যাবে, আর তাও আবার বাড়ি থেকে কিছু দূরে গিয়েই। এছাড়াও করা যাবে পোস্ট অফিসের অমিমাংসিত সমস্ত কাজ। জেনে নিন কিভাবে এই কাজ করবেন আপনি খুব সহজে। আপনাদের জানিয়ে রাখি, আগামী ২২শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডের পালামু জেলার হুসেনাবাদ শহরে অবস্থিত বকশী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ডাক মেলার আয়োজন করা হবে। এই প্রোগ্রামে, বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে। এই বিশেষ সচেতনতা মূলক অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডাক বিভাগের সিনিয়র আধিকারিক ডাক সুপার প্রেমজিৎ কুমার। আপনাকে জানিয়ে রাখি যে, ডাক বিভাগের নির্দেশেই এই ডাক মেলার আয়োজন করা হচ্ছে। জাপলা মেইন পোস্ট অফিসের ইনচার্জ ডেপুটি পোস্টমাস্টার বিক্রম কুমার বলছেন, ডাক বিভাগের প্রকল্পের সুবিধা এবং আধার আপডেট সহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য ডাক মেলার আয়োজন করা হচ্ছে।

এই ডাক মেলায় সুকন্যা সমৃদ্ধি, ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, আধার আপডেট, অ্যাকাউন্ট আপডেট, কমন সার্ভিস সেন্টার ইত্যাদির স্টল স্থাপন করা হবে। এইসব কাজের জন্য ১২ থেকে ১৫টি স্টল স্থাপন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ডাক বিভাগের অনেক উপকারী প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। এছাড়াও, সমস্ত ধরণের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যার অন-স্টপ সমাধান করা হবে।

এই নথিপত্রগুলি সঙ্গে রাখতে হবে

অ্যাকাউন্ট আপডেট করার জন্য, গ্রাহকদের তাদের পাসবুক আনতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পেতে, মেয়ের জন্ম শংসাপত্র বা মেয়ে সন্তানের আধার কার্ড, বাবা-মায়ের আধার কার্ড, বাবা-মায়ের দুটি ছবি আনতে হবে। এছাড়া আধার কার্ডের সমস্যা দূর করতে সেই ব্যক্তিকে আসতে হবে এই সেন্টারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026