ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

AADHAR CARD বাদ দিন, এবার বানিয়ে নিন বাচ্চাদের জন্য APAAR CARD, ভবিষ্যতে কাজে লাগতে পারে

আধার কার্ড ভারতের সাধারণ মানুষের জন্য একটা বিরাট জনপ্রিয় ডকুমেন্ট হয়ে উঠেছে। তবে এবারে সরকার শিক্ষার্থীদের জন্য একটি নতুন আইডি কার্ড নিয়ে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এই নতুন আইডি কার্ডের নাম দেওয়া হয়েছে APAAR CARD। অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অর্থাৎ APAAR হতে চলেছে ভারতীয় গৃহ মন্ত্রণালয় দ্বারা জারি করা একটি নতুন আইডি কার্ড। ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের তরফ থেকে এই নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। APAAR আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বৃত্তি শিক্ষা ঋণ সরকারি প্রকল্পের সুবিধা পুরস্কার ইত্যাদি পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। সারা দেশের সমস্ত স্কুলের শিক্ষার্থীদের জন্য এই আইডি কার্ড তৈরি করা হবে।

আপনাদের জানিয়ে রাখি স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক রেজিস্ট্রি অর্থাৎ APAAR ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি মিশনের অন্তর্ভুক্ত। এটি হতে চলেছে একটি ইকোসিস্টেম রেজিস্ট্রি বা এডুলকার। এর অধীনে সমস্ত শিক্ষার্থীর একটি ১২ সংখ্যার অনন্য কোড থাকবে। একেবারে আধার কার্ডের মত একটা কার্ড হবে যার উপরে শিক্ষার্থীদের এই ইউনিট কোড প্রিন্ট করা থাকবে। শিক্ষার্থীরা স্কুল পরিবর্তন করলেও তাদের এই আইডি কার্ডের নম্বর পরিবর্তন হবে না। ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়াতেও এই কার্ড ব্যবহার করা যেতে পারে। ইউনিক এই আইডি কার্ডের মাধ্যমে যেকোন স্থানে অবস্থিত স্কুল থেকে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। জানানো হচ্ছে, আধার আইডি কার্ডের সঙ্গে এই নতুন আইডি কার্ড লিঙ্ক করা হবে। এতে শিশুদের একাডেমিক যাত্রার সম্পূর্ণ হিসাব থাকবে। আর সব তথ্য এক জায়গা থেকে পাওয়া যাবে। আর এই তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। ১৮ বছর পূর্ণ হয়ে গেলে ভোটার আইডি কার্ডের জন্য শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এখান থেকেই। এই আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে যাবেন একটা ক্রেডিট স্কোর। উচ্চশিক্ষা এবং চাকরির সময় তারা এর সুফল পেয়ে যাবেন।

এই কার্ড তৈরি করতে শিক্ষার্থীদের অবশ্যই একটি বৈধ আধার কার্ড থাকতে হবে। এছাড়াও তাদের ডিজি লকার একটি একাউন্ট থাকতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কেওয়াইসি সম্পন্ন হবে। শিক্ষার্থীদের তাদের স্কুল বা কলেজ থেকে এই কার্ড দেওয়া হবে। শিশুদের অভিভাবকদের সম্মতিতে এর জন্য রেজিস্ট্রেশন করা হবে। অভিভাবকরা যেকোনো সময় তাদের সম্মতি প্রত্যাহার করতে পারেন। এর জন্য স্কুলগুলোর তরফ থেকে একটা ফরম্যাট ফর্ম দেওয়া হবে। এখানে সেই শিক্ষার্থী তাদের বাবা-মায়ের সম্মতি নিয়ে আসবেন। সম্মতি পাওয়ার পরে স্কুল এই APAAR CARD এর জন্য আবেদন করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026