ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আধার কার্ডের সঙ্গে এই ছোট কাজটি করুন, সঙ্গে সঙ্গে জেনে যাবেন আপনার জালিয়াতির কথা

ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই আধার কার্ডের ফলে মানুষের জীবনযাত্রা অনেকটা সহজ হয়েছে। সরকারি কাজ এবং ব্যাংকের কার্যকারিতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ নথি। এই আধার কার্ড সবসময় আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে এই আধার কার্ডের মাধ্যমে প্রচুর জালিয়াতি হয়ে থাকে ভারতে। এমন পরিস্থিতিতে আপনাকেই থাকতে হবে সতর্ক। আপনি আপনার ইমেইল আইডির সাথে আপনার কার্ড লিঙ্ক করে রাখলে অনেকটা সুরক্ষিত থাকবে এই কার্ড। আধার কার্ডের অপব্যবহার রোধ করতে এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বেশ কিছু নতুন ব্যবস্থা করেছে। ইমেইল আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করলে আপনি জানতে পারবেন আপনার কার্ড কোথায় ব্যবহার করা হয়েছে। এর ফলে আধার ধারকদের ব্যাংক একাউন্টে জালিয়াতের সম্ভাবনা কমে যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই কাজটা করা যায়।

ইউআইডিএআই জানাচ্ছে, আধার কার্ডে আপনার ইমেল আইডি লিঙ্ক করতে আপনাকে নিকটতম আধার কেন্দ্রে যেতে হবে। আজকালকার দিনে প্রতিটি শহরেই আধার কেন্দ্র রয়েছে। যেখানেই নতুন আধার কার্ড তৈরি করা এবং আপডেট করা হয়। এছাড়া আধার কার্ড সংক্রান্ত অনেক কাজ করা হয়, সেই কেন্দ্রে। আপনি এটা অনলাইনেও আপডেট করতে পারেন। আপনি যদি ১০ বছর আগে আপনার আধার কার্ড তৈরি করে থাকেন, তবে এটা আপনাকে আগে থেকে আপডেট করতে হবে। ইউআইডিএআই আধার কার্ড ধারকদের পরিচয় পত্র এবং ঠিকানা প্রমাণ সম্পর্কিত নথি আপডেট করার একটা পরামর্শ দিয়েছে। নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে এই কাজটা আপনি করতে পারেন।

অনলাইনে আধার কার্ড আপডেট করবেন কিভাবে?

১. প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর আপনাকে আধার নম্বর বা নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর আপনি আপনার আধার কার্ড বিকল্পে ক্লিক করুন।

৩. আপনি যদি আপনার ঠিকানা আপডেট করতে চান তাহলে আপনাকে ঠিকানার বিকল্পটি নির্বাচন করতে হবে।

৪. এরপরে নিবন্ধিত মোবাইল নম্বর লিখুন এবং otp লিখুন।

৫. এরপরে ডকুমেন্টস আপডেটের বিকল্পটি নির্বাচন করুন।

৬. এবারে আধার সম্পর্কিত তথ্য আপনার সামনে চলে আসবে।

৭. বিস্তারিত তথ্য যাচাই করুন এবং তারপর ঠিকানা আপডেট করার জন্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।

৮. আধার কার্ডের আপডেটের প্রক্রিয়া শুরু করুন।

৯. এবারে আপনার কাছে একটা URN নম্বর আসবে। এই নম্বরের মাধ্যমে এটা আপনি ট্র্যাক করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026