ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar Card: আধার কার্ড তৈরি করার জন্য এবার শুরু হবে নতুন আধার কেন্দ্র, অবিলম্বে জেনে নিন সমস্ত আপডেট

গত কয়েক বছর ধরে ভারতে আধার কার্ড একটা অপরিহার্য নথি হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় ভর্তি হওয়া, যানবাহন কেনা, খাদ্য সামগ্রী এবং সম্পত্তি লেনদেনের মতো অনেক কাজে আধার কার্ড আজকালকার দিনে কাজে লাগে। এই নথির ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা দেখে বেশিরভাগ লোক তাদের আধার কার্ড তৈরি করে নিতে শুরু করেছেন। তবে এখনো কিছু মানুষজন রয়েছেন যাদের আধার কার্ড তৈরি হয়নি বা যাদের ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ বা অন্যান্য ডিটেলস ভুল রয়েছে। তবে এই ধরনের মানুষদের এখন কিন্তু আধার সেন্টারে যেতে হবে।

সাধারণত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য এতদিন সরাসরি জেলা সদরে যেতে হতো। সাধারণত যারা গ্রামে থাকেন, তাদেরকে এই কাজের জন্য জেলা সদরে যেতে হয়। এর জন্য সময়ও লাগে এবং বেশ অনেক টাকা খরচ হয়। তবে এবারে এই সমস্যার সমাধান হতে চলেছে। মহারাজগঞ্জের সাতটি ব্লকে এবারে আধার কেন্দ্র খোলা হতে চলেছে বলে জানা যাচ্ছে। স্থানীয় লোকেরা এই আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে নিজেদের কাজ করতে পারেন। এই সাতটি ব্লকে আধার পরিষেবা কেন্দ্র খোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এগুলির মধ্যে রয়েছে পানিরা, পার্টওয়াল, ঘুঘুলি, ফরেন্দা, ধানি, ব্রিজমানগঞ্জ এবং লক্ষ্মীপুর। এই উদ্যোগ গ্রহণ করার ফলে উত্তরপ্রদেশের এই অঞ্চলের প্রায় ৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন।

বর্তমানে জেলা সদর এবং প্রধান পোস্ট অফিসে আধার কার্ড তৈরির জন্য মানুষজন প্রচুর ভিড় করছেন। এর কারণে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানা যাচ্ছে। এই নতুন পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। এখন তাদের আধার কার্ড তৈরি করতে বা তাদের তথ্য আপডেট করতে আর খুব একটা দূরে যেতে হবে না। নিজেদের ব্লকেই তারা এই কাজটা করতে পারবেন। এর ফলে তাদের সময় বাঁচবে এবং অসুবিধা কমবে। পাশাপাশি যারা বয়স্ক এবং মহিলা রয়েছেন, তারা অনেকটাই সুবিধা পাবেন। এক জায়গায় সমস্ত পরিষেবা পাওয়া যাবে। বারবার মানুষকে যাতায়াত করতে হবে না। পাশাপাশি বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত সমস্ত তথ্য আপডেট করার সুবিধাও কিন্তু এখানে পাওয়া যাবে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026

Paradise Creator Confirms Season 3 Ending Is Already Planned

Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…

March 24, 2026

Jim Beaver Honors Late Supernatural Co-Star Carrie Anne Fleming

Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…

March 24, 2026